1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ , রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা হোয়াটসঅ্যাপ হ্যাক করে জামায়াত নেতা সোহেলের নামে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রেসক্লাব সম্পাদক সহ গ্রেপ্তার ২ বাজারে অনিয়মে সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মা ও মেয়ের একসঙ্গে বিষপান, মায়ের মৃত্যু

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২১৬ বার পঠিত

মা ও মেয়ের একসঙ্গে বিষপানে মায়ের মৃত্যু ঘটেছে। জেসমিন আক্তার (৩৫) নামের মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ১৭ মাসের শিশু মুক্তি খাতুন।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে যশোরের চৌগাছার পাতিবিলা ইউনিয়নের সাদিপুর গ্রামে। নিহত জেসমিন আক্তার পাতিবিলার সাদিপুর গ্রামের মুক্তার আলীর স্ত্রী এবং নারায়নপুর ইউনিয়নের পেটভরা গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে।

নিহতের বাবা সিরাজুল ইসলাম ও ভাই শাওন হোসেন জানান, স্বামীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে সংসারে কলহ লেগেই থাকত জেসমিনের। আর প্রায়ই তার স্বামী তাকে মারধর করত। প্রতিদিনের ন্যায় সোমবার সকালেও ঝামেলা হয় তাদের। তারই জের ধরে অভিমানে এদিন সন্ধ্যায় প্রথমে মেয়েকে বিষ খাওয়ায় জেসমিন। এরপর সে নিজে খায়। পরিবারের লোকজন টের পেয়ে চৌগাছা হাসপাতালে নিলে অবস্থার অবনতি হওয়ায় মা-মেয়েকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। সেখান থেকে মায়ের অবস্থা গুরুতর বুঝে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করা হয়। কিন্তু শ্বশুরবাড়ির লোকজন তাকে সেখানে না নিয়ে সাদিপুরের নিজ বাড়ি নিয়ে চলে আসেন। মঙ্গলবার অবস্থার অবনতি হওয়ায় পুনরায় চৌগাছা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চৌগাছা থানার ওসি (তদন্ত) জেল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park