1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

সিরাজগঞ্জে ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৫৩ বার পঠিত

মোঃ রেজাউল করিম খান

সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে সদর উপজেলার ওয়াপদা সিরাজগঞ্জ-মুলিবাড়ি আঞ্চলিক সড়কের পাইকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার রামগাঁতী গ্রামের মো. শাহজামালের ছেলে শুভ (২০) ও একই গ্রামের মো. মুন্নাফ শেখের ছেলে স্বপন (২০)।

স্থানীয়রা জানান, বিকেলে মোটরসাইকেল নিয়ে দুইজন সয়দাবাদের দিকে যাচ্ছিল, এমন সময় তারা পাইকপাড়া এলাকায় এলে মুলিবাড়ি থেকে শহর গামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। তখন স্থানীয়রা তাদের দু’জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে সদর থানার পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস এ তথ্য নিশ্চিত করে জানান, আজ বিকেল ৩টার দিকে শহর থেকে মোটরসাইকেল চালিয়ে সয়দাবাদের দিকে যাচ্ছিলেন শুভ ও স্বপন। তাড়া পাইকপাড়া এলাকায় পৌছালে মুলিবাড়ী থেকে সিরাজগঞ্জ শহরগামী একটি ড্রাম ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়।

এতে মোটরসাইকেলে থাকা শুভ ও স্বপণ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের দু’জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের দু’জনকে মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park