1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ইসলামী যুব আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত বেলকুচিতে আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে স্বেচ্ছাসেবক দল নেতাকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির বিক্ষোভ ও মোটরসাইকেল শোডাউন এনায়েতপুরে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে উল্লাপাড়া পৌরসভার টেন্ডারে অনিয়মের অভিযোগ, কী বলছেন প্রকৌশলী সাফিউল? ২২ বছরেও বাবার স্বীকৃতি মেলেনি, পিতৃপরিচয়ের আশায় আদালতে কলেজছাত্র অনিক বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সিরাজগঞ্জ সদরে আওয়ামীলীগ নেত্রীকে খাটের সঙ্গে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার এক

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২২৯ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না

সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফেরদৌসী বেগমকে খাটের সঙ্গ রশি দিয়ে বেঁধে রাতভর নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় পুলিশ বাদশা নামে এক আসামীকে গ্রেপ্তার করেছে।

আজ রোববার দুপুরে সিরাজগঞ্জ সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: হাসিবুল্লাহ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৩০ জানুয়ারি মহিলা আওয়ামীলীগ নেত্রীর স্বামী আনোয়ার হোসেন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ সহ ৫-৭ জনতে অজ্ঞাত আসামী করে মামলাটি দায়ের করেন।

মামলার আসামীরা হলেন, সদর উপজেলার রাঙ্গালিয়া গাতী গ্রামে শাকিল (২৮), একই গ্রামের মো: অনিক (২৭), হযরত আলী (৩৫), মো: শাকিল (২২), মো: ইব্রাহীম (২৪), মো: মনির (২৫), মো: হান্নান (২২), নুরে আলম (৩০), বাদশা (৩৫) ও ইয়াকুব আলী (৪৫)।

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, আমি (মামলার বাদী) নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার নারায়ন জুটমিলে সিকিউরিটি গার্ডের চাকরী করি। আমার ছেলে যাত্রাবাড়িতে একটি হাফিজিয়া মাদ্রসায় পড়ালেখা করে। একমাত্র মেয়ে বিয়ে হওয়ায় শ^শুর বাড়িতে থাকে। একারনে আমার স্ত্রী একাই আমার গ্রামের বাড়ি রাঙ্গালিয়াতে বসবাস করে। মো: রাসেল আমার শ^াশুড়ীর ধর্ম ছেলে। সেই সুবাদে আমাদের বাড়িতে যাতায়াত করে।

উল্লেখিত আসামিরা আমার স্ত্রী ও স্ত্রীর ধর্ম ভাই কে নিয়ে বিভিন্ন রকম কুরুচিপূর্ণ্য মন্তব্য করে আসছে। গত ২৯ জানুয়ারী আমার স্ত্রীর ধর্ম ভাই আমার বাড়িতে আসলে স্ত্রী তাকে আপ্যায়ন করাকালে আসামীরা বাড়িতে প্রবেশ করে। এসময় আসামীরা আমার স্ত্রী ও তার ধর্ম ভাইকে মারধর শুরু করে এবং বলে তোদের মধ্যে অবৈধ সম্পর্ক আছে। আসামীরা ভয় দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবী করে। আমার স্ত্রী ও তার ধর্ম ভাই টাকা দিতে অস্বীকার করলে আসামীরা আমার স্ত্রীকে রশি দিয়ে খাটের সঙ্গে সারা রাত বেঁধে নির্যাতন করে এবং শরীরের কাপড় ধরে নাটা হেচড়া করে। এতে আমার স্ত্রী শারিরীক ভাবে আহত হন।

আসামীরা দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে ঘরের আসবাপত্র ভাংচুর করে। ঘরে থাকা ৬ আনা ওজনের একজোড়া কানের দুল, ৩ আনা ওজনের একটি আংটি চুরি করে। সকালে স্থানীয় এক ব্যক্তি ৯৯৯ কল দিলে পুলিশ আমার বাড়িতে আসলে আসামীরা পালিয়ে যায়। পরে আমার স্ত্রী ও আমার স্ত্রীর ধর্ম ভাই রাসেলকে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়।

খবর পেয়ে আনোয়ার হোসেন বাড়ি এসে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। গত ১ ফেব্রুয়ারী রাতে পুলিশ মামলার আসামী বাদশাকে গ্রেপ্তার করে।
নির্যাতিত ফেরদৌসী বেগম সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন করে পরাজিত হন। তিনি বাগবাটি ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক হিসেবে।

মামলার আসামী বাদশার বাবা ফরজ আলী বলেন, মহিলার স্বামী বাড়ি থাকে না। এলাকার ছেলেরা একই ঘরে দুই জনকে দেখে আটক করে দু-একটা চর থাপ্পুর মারে। পরে শুনি আমার ছেলে সহ অনেকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park