1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

এনায়েতপুর মেহের-উন-নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৯৩ বার পঠিত

ইয়াহিয়া খান,এনায়েতপুর প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের এনায়েতপুরে প্রতি বছরের ন্যায় এ বছরও এক মহা উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে অত্র এলাকার নারী শিক্ষার অগ্রণী ভূমিকা পালনকারী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মেহের-উন-নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহের-উন-নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আউয়াল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জনাব অধ্যাপক ডাঃ হোসেন রেজা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোঃ আহসান উল্লাহ হাবিব, চৌহালী উপজেলার চেয়ারম্যান মোঃ ফারুক সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ বাবুল আক্তার মোল্লা।
এসময় আরো উপস্থিত ছিলেন, এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদের মিয়া, এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ হাফেজ সিরাজুল ইসলাম, বসন্তপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ ওয়াদুদ, মোঃ মজিবুর রহমান সহকারী শিক্ষক শরীরচর্চা প্রমুখ।

ক্রিয়া পরিচালনা করেন, অত্র বিদ্যালয় এর সহকারী শিক্ষক মোঃ কামরুল হাসান বি,এ,বি,পি,এড।
ক্রিয়া পরিচালনা পরিষদ সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় ছিলেন, এম,এ হায়দার হোসেন, সভাপতি ম্যানেজিং কমিটি অত্র স্কুল, অধ্যাপক ডাঃ মোঃ জুলফিকার আলী ও প্রফেসর ডাঃ রুবাইয়াত ফারজানা হোসেন, মোঃ মনিরুল ইসলাম, মোঃ বাবুল হোসেন, মোঃ মোনায়েম খান, মোঃ আব্দুল কুদ্দুস প্রামানিক ম্যানেজিং কমিটি।
দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে, শহীদ স্মরণে ৫০ জন কৃতি ছাত্রীকে এককালীন আর্থিক বৃত্তি প্রধান, ২০২৪ ইং শিক্ষাবর্ষের ৯ম হতে ১০ম শ্রেণী পর্যন্ত ( মেধাক্রম ১ হতে ৩) মোট ৬ জন ২০২৩ ইং এস. এস. সি পরীক্ষার জি.পি.এ ৫.০০ প্রাপ্ত ৩৬ জন কৃতি শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা সহ ক্রেস্ট প্রদান করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park