1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ  নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার-২ ‎ ‎ বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন উল্লাপাড়ায় স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের উদাহরণ, সিরাজগঞ্জে এএসআই নিয়োগ কার্যক্রমে কঠোর নজরদারি

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-৩ আহত-২

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৯৮ বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধি:
বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা চরপাড়া নামক স্থানে শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় দুজন এবং শনিবার সকালে ঘাটাইলে মাটিবোঝাই ড্রামট্রাক ও অটোরিকশার সংঘর্ষে এক জন নিহত হয়েছেন। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আলমগীর হোসেন ও ঘাটাইল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া সংঘর্ষ দুটির বিষয়ে নিশ্চিত করেছেন।

মহাসড়কের সল্লা চরপাড়ায় নিহতরা হচ্ছেন, কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ীর শুকুর আলীর ছেলে অটোভ্যান চালক আব্দুস সাত্তার (৪০) এবং একই উপজেলার কুর্শাবেনু গ্রামের আব্দুল হকের ছেলে কাঁচামাল ব্যবসায়ী মমিনুর রহমান মমিন (৪৫)। অপরদিকে ঘাটাইলের সালেংকা মোড়ে নিহত অটোরিকশা চালক লোকের পাড়া ইউনিয়নের মৃত হিটলার খার ছেলে টিটু খাঁ (৬০)।

প্রত্যক্ষদর্শিরা জানায়, কাঁচামাল ব্যবসায়ী মমিন উপজেলার জোকারচর থেকে মালামাল নিয়ে আব্দুস সাত্তারের অটোভ্যানযোগে মহাসড়কের পাশ দিয়ে হাতিয়া হাটে যাচ্ছিলেন। শনিবার দুপুর ১টার দিকে অটোভ্যানটি সল্লা চরপাড়া নামক স্থানে পৌঁছলে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৪-৭৫০৩) পেছন থেকে অটোভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুস সাত্তার ও মমিনের মৃত্যু হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, মহাসড়কের সল্লা চরপাড়ায় বাসের চাপায় নিহত অটোভ্যান চালক আব্দুস সাত্তারের মরদেহ থানায় আনা হয়েছে। কাঁচামাল ব্যবসায়ী মমিনের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছে। যাত্রীবাহী বাসটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

অপরদিকে, টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সালেংকা মোড়ে শনিবার সকালে মাটিবোঝাই একটি ড্রামট্রাকের (ঢাকা মেট্রো ট-১৮-৬৩১৮) সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে টিটু খাঁ নিহত ও অপর দুইজন আহত হয়।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে টিটু খাঁ সহ কয়েক ব্যক্তি তাদের এক আত্মীয়র জানাজা নামাজে যোগদিতে অটোরিকশা নিয়ে উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের নাটশালা গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের সালেংকা মোড়ে পৌঁছলে একটি ইটভাটার মাটিবোঝাই ড্রামট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোচালক ড্রামট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় অটোরিকশার আরও দুই যাত্রী আহত হন।

আহতরা হচ্ছেন, লোকের পাড়া গ্রামের সাইফুল ইসলাম (৬৫) ও একই গ্রামের গৃহবধূ নুরজাহান (৭৫)। স্থানীয়রা সাইফুলকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নুরজাহানকে টাঙ্গাইল শেখহাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park