1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু

এনায়েতপুরে নবগঠিত কমিটি থেকে যুবলীগ নেতার পদত্যাগ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৭০ বার পঠিত

ইয়াহিয়া খান,এনায়েতপুর প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের এনায়েতপুর থানা যুবলীগের নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাসেদুল ইসলাম রাশেদ পদত্যাগ করেছেন। (২ ফেব্রুয়ারি ২০২৪)শুক্রবার বিকেলে এনায়েতপুরে এক সংবাদ সম্মেলন করে এ ঘোষনা দেন।

(৩১ জানুয়ারি ২০২৪) বুধবার সিরাজগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক রাশেদ ইউসুফ জুয়েল স্বাক্ষরিত থানা যুবলীগের আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়।

কমিটিতে মনিরুল ইসলাম মোন্নাফকে সভাপতি, হাফিজুর রহমান ও আবদুল আলীমকে সহ-সভাপতি এবং আলমাছ আলীকে সাধারণ সম্পাদক ও রাসেদুল ইসলাম রাশেদকে যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

তবে ব্যক্তিগত সমস্যার কারণ দেখিয়ে নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেন রাশেদ।

সংবাদ সম্মেলনে রাশেদ বলেন, আমার কোন অভিযোগ বা দোষারোপ নেই। ব্যক্তিগত সমস্যার কারনে আমি পদত্যাগ করছি। তবে বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল থেকে নৌকার পক্ষে কাজ করে যাব।

এ বিষয়ে জানতে সিরাজগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক রাশেদ ইউসুফ জুয়েলের মুঠোফোনে কল দিলেও তাকে পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park