1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

ফেসবুকে হা হা রিঅ্যাক্ট দেওয়ায় যুবককে ছুরিকাঘাত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪
  • ১৬৭ বার পঠিত

জামালপুরের মাদারগঞ্জে ফেসবুক স্টোরিতে হা হা রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে আলমগীর বেপারী (২৬) নামে এক যুবকের পেটে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।

সোমবার (২৯ জানুয়ারি) রাত ৯টার দিকে শহরের জোনাইল বাজার ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আলমগীরের পরিবার ও ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মূল ঘটনা ১৫ দিন আগের। উপজেলার তারতাপাড়া এলাকার লিটনের (১৭) ফেসবুকের একটি স্টোরিতে হা হা রিয়েক্ট দেন ভুক্তভোগী আলমগীর বেপারী।

এ নিয়ে আলমগীরকে অভিযুক্ত লিটন গালাগাল করে এবং তাকে জোনাইল বাজারে আসতে বলে। পরে ভুক্তভোগী আলমগীর ও তার ছোট ভাই নাজমুল বেপারী লিটনের সাথে দেখা করতে গেলে দু’পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। পরে ঘটনাটি এলাকার মুরুব্বিগণ সালিশের মাধ্যমে মীমাংসা করে দেন।

ঘটনার ১৪ দিন পর ২৯ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে প্রতিবেশী ইমরান বনভোজনের টাকা দেওয়ার কথা বলে আলমগীরকে অভিযুক্ত পলাশ ও লিটনসহ তাদের সঙ্গে থাকা ১০-১২ জনের হাতে তুলে দেয়।

এ সময় আলমগীরকে অভিযুক্ত এলোপাতাড়ি মারধর করে। বিষয়টি ফোনের মাধ্যমে আলমগীর তার ছোট ভাই নাজমুলকে জানালে তিনি ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করা হয়। এক পর্যায়ে আলমগীরের পেটে ছুরি মেরে পালিয়ে যায় তারা। পরে নাজমুল ও ঘটনার প্রত্যক্ষদর্শী শাকিল আশপাশের লোকজনকে এনে তাকে উদ্ধার করে মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় আলমগীরকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী শাকিল বেপারী বলেন, রাত সাড়ে ৯টার দিকে অভিযুক্তরা আলমগীরকে মারধর করার এক পর্যায়ে পেটে ছুরি মেরে পালিয়ে যায়।

এদিকে আলমগীরের সঙ্গে হওয়া এই ঘটনার বিচার চান ভুক্তভোগীর মা নাজমা বেগমসহ এলাকাবাসী। তবে ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক।

মাদারগঞ্জ মডেল থানার ওসি মাহমুদুল হাসান বলেন, বিষয়টি শোনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। লিখিত অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park