1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

নানা আয়োজনে প্রত্যয় ব্লাড ডোনেশন সিরাজগঞ্জ এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪
  • ৬৬৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রত্যয় ব্লাড ডোনেশন সিরাজগঞ্জ (P.B.D.S) এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
” যদি করি স্বেচ্ছায় রক্তদান, বেঁচে যেতে পারে অসহায় রোগীর প্রাণ “এই স্লোগানকে সামনে রেখে গড়ে ওঠা প্রত্যয় ব্লাড ডোনেশন সিরাজগঞ্জ (P.B.D.S) এর আয়োজনে, কামারখন্দ উপজেলা অডিটোরিয়ামে শুক্রবার (২৬ জানুয়ারি) দিনব্যাপী পালন করা হয় চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী,এ উপলক্ষে আয়োজন করা হয়, বিনামূল্যে ব্লাড গ্রুপিং, টি-শার্ট বিতরণ, জন্মবার্ষিকী উপলক্ষে কেক কর্তন, বিশেষ অবদানের জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান, আলোচনা সভা, স্বেচ্ছাসেবী মিলন মেলা ও আনন্দ র‍্যালি।
দিনব্যাপী এই অনুষ্ঠানমালা উদ্বোধন করেন,কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার শাহীন সুলতানা,
দ্য বার্ড সেফটি হাউজ এর চেয়ারম্যান মানবিক সাংবাদিক মামুন বিশ্বাস এর সভাপতিত্বে, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কামারখন্দ উপজেলা চেয়ারম্যান এস.এম শহীদুল্লাহ সবুজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ স্বপ্না রহমান,কামারখন্দ সার্কেল এর সহকারী পুলিশ সুপার আদনান মুস্তাফিজ, সময় টিভির স্টাফ রিপোর্টার রিংকু কুণ্ডু প্রমোখ।
এ সময় প্রত্যয় ব্লাড ডোনেশন সিরাজগঞ্জের সদস্য, কুদ্দুস আলী, মাওলানা মোঃ আবু ইউসুফ আলী, মোঃ ইয়াকুব হোসেন (রাজ),মোঃ আব্দুল আজিজ, শ্রাবণ হোসেন হিরন সহ জেলার বিভিন্ন মানবিক ও সেচ্ছাসেবী সংগঠন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park