1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু

ঢাকা মেডিকেলে সুইপার দিয়ে ল্যাবটেস্ট

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪
  • ২৪১ বার পঠিত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল প্যাথলজি বিভাগে সুইপার দিয়ে চলছে ল্যাবটেস্ট। এমন একটি ভিডিও এসেছে কালবেলার হাতে।

ভিডিওতে দেখা যায়, ল্যাবে ডাটা এন্ট্রি করছেন আনোয়ার হোসেন নামে একজন সুইপার। ল্যাবের অন্যান্য কাজও করছেন তিনি। যদিও তার নিয়োগ একজন পরিচ্ছন্ন কর্মী হিসেবে।

কালবেলার হাতে আসা আরেকটি ভিডিওতে দেখা যায়, রোগীর ব্লাড নিচ্ছেন আরেকজন সুইপার।

সুইপার হয়েও ল্যাবে কাজ করার বিষয়ে জানতে চাওয়া হলে সদ্য সাবেক বিভাগীয় প্রধান আজিজ আহমেদ খানের ওপর দায় চাপান আনোয়ার হোসেন। অকপটেই আবার নিজের অযোগ্যতার কথাও স্বীকার করেন তিনি।

একজন সুইপার কীভাবে ল্যাবটেস্ট করতে পারে, এই বিষয়ে ডা. আজিজ আহমেদের সাথে কথা বলতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

ক্লিনিক্যাল প্যাথলজি বিভাগে টেকনোলজিস্ট রমজানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে কালবেলার প্রতিবেদকের সঙ্গে দেখা করার প্রস্তাব দেন। পরে তিনি জানান, আনোয়ার সুইপার কর্মী। সুইপার দিয়ে ল্যাবটেস্টের কোনো সুযোগ নেই। টেস্টের জন্য ট্যাকনোলজিস্ট এবং ডাক্তার রয়েছে।

এ বিষয়ে জানতে কালবেলার পক্ষ থেকে যোগাযোগ করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামানের সঙ্গে। সবকিছু শুনে তিনি জানান, বিষয়টি প্রত্যাশিত নয়। আমাদের ক্লিনিক্যাল প্যাথলজিতে কিছু সমস্যা আছে সেগুলো আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। বিভাগে বেশ কয়েকজন ডাক্তারের বদলি হয়েছে। সব মিলিয়ে বিভাগটা নতুন করে সাজাচ্ছি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সুইপার কর্তৃক চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ এর আগেও এসেছে বেশ কয়েকবার।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park