1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

সাংবাদিক ও তরুণ উদ্যোক্তা উজ্জ্বল অধিকারীর জন্মদিন আজ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪
  • ২৭৬ বার পঠিত

জহুরুল ইসলাম:
আজ ২৫ জানুয়ারি বৃহস্পতিবার সাংবাদিক ও তরুণ উদ্যোক্তা উজ্জ্বল অধিকারী’র ২৭ তম জন্মদিন। ১৯৯৭ সালের এই দিনে সিরাজগঞ্জ জেলার বেলকুচি পৌরসভার ৮নং ওয়ার্ড শেরনগর গ্রামের অধিকারী পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। বাবা ছিলেন একজন বিশিষ্ট ব্যবসায়ী ও মা গৃহিণী। তাদের তিন সন্তানের মধ্যে তিনি বড়।

সাংবাদিক ও তরুণ উদ্যোক্তা উজ্জ্বল অধিকারী সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘সোহাগপুর এসকে পাইলট মডেল সরকারী উচ্চ বিদ্যালয়’ থেকে ২০১৩ সালে এসএসসি ও ‘বেলকুচি সরকারী কলেজ’ থেকে ২০১৫ সালে এইচএসসি এর পর সিরাজগঞ্জ সরকারী কলেজে থেকে দর্শন বিভাগে অনার্স। মাস্টার্সে অধ্যায়নরত রয়েছেন।

সাংবাদিক ও তরুণ উদ্যোক্তা উজ্জ্বল অধিকারী বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘সংবাদের আলো’র সম্পাদক ও প্রকাশক, পরিবর্তন যুব সমাজ কল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠাতা ও সভাপতি, দেশের জনপ্রিয় টিভি চ্যানেল ৭১ টেলিভিশনের বেলকুচি উপজেলা সংবাদ সংগ্রাহক, ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘সময়ের কন্ঠস্বর’ এর সিরাজগঞ্জ প্রতিনিধি,
জাতীয় ‘দৈনিক আমার সংবাদ’র বেলকুচি প্রতিনিধি হিসাবে যোগদানের মধ্যদিয়ে দায়িত্ব পালন করছেন।

সাংবাদিকতার আগে উজ্জ্বল অধিকারী ‘আলোকিত বেলকুচি ও বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে সমাজের উন্নয়ন ও বেকারত্ব দূরীকরণের কাজের মাধ্যমে তিনি সাংবাদিকতায় আসেন।

জন্মদিনের বিশেষ আয়োজন সম্পর্কে তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘জন্মদিনে বিশেষ কোনো আয়োজন নেই। তবে আজকের দিনটি স্মরণীয় করে রাখতে অসহায় থ্যালাসেমিয়া রোগীকে রক্তদানের মাধ্যমে ২৭তম জন্মদিনটি পালন করতে চাই।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park