1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে স্বেচ্ছাসেবক দল নেতাকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির বিক্ষোভ ও মোটরসাইকেল শোডাউন এনায়েতপুরে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে উল্লাপাড়া পৌরসভার টেন্ডারে অনিয়মের অভিযোগ, কী বলছেন প্রকৌশলী সাফিউল? ২২ বছরেও বাবার স্বীকৃতি মেলেনি, পিতৃপরিচয়ের আশায় আদালতে কলেজছাত্র অনিক বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন

বেলকুচিতে সাবেক মন্ত্রীর বিরুদ্ধে স্বাক্ষ্যর জাল করে ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪
  • ৪১৫ বার পঠিত

জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর কলেজের ম্যানেজিং কমিটির ১১ সদস্যর স্বাক্ষ্যর জাল করে নতুন কমিটি গঠনের অভিযোগ উঠেছে সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের বিরুদ্ধে। সাবেক মন্ত্রী নিজেকে সভাপতি হিসেবে নাম ঘোষনা করেছেন। এর আগেও তিনি এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে দৌলতপুর কলেজে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সাবেক কমিটির সদস্যরা।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, দৌলতপুর কলেজের অধ্যক্ষ মাসুদ রানা, সাবেক সদস্য হাজী মো: পিয়ার হোসেন, সাবেক সদস্য ও দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলতাফ হোসেন, সাবেক সদস্য শাহিন রেজা, দাতা সদস্য শামসুল আলম মাষ্টার।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস দৌলতপুর কলেজে ম্যানেজিং কমিটিতে পর পর দু-বার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। হাইকোর্টের নির্দেশ রয়েছে একই ব্যক্তি পর পর তৃতীয় বার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। কিন্তু লতিফ বিশ্বাস আইন না মেনে ম্যানেজিং কমিটির ১১ সদস্যর স্বাক্ষর জাল করে নিজেকে সভাপতি করে ম্যানেজিং কমিটি ঘোষনা করেন। এই কমিটি গঠনের সময় কোন আলোচনা বা নেটিশ করা হয়নি। সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস কলেজের কাগজপত্র নিজ বাড়িতে নিয়ে গিয়ে ম্যানেজিং কমিটির ১১ সদস্যর স্বাক্ষর জাল করে কমিটি গঠন করেছেন। যা অবৈধ। আমরা এই কমিটি বাতিল ও নতুন কমিটি গঠনের দাবী করছি।

বক্তরা আরো বলেন, লতিফ বিশ্বাস আইন মানেন না আবার দলীয় সিদ্ধান্তও মানেন না। তিনি জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে ঈগল প্রতিকে স্বতন্ত্র নির্বাচন করে পরাজিত হন। পরাজিত হয়ে দৌলতপুর কলেজ নিজের আয়েত্বে নিতে ম্যানেজিং কমিটির সদস্যদের স্বাক্ষর জাল করে কমিটি ঘোষনা করেছেন।

এবিষয়ে জানতে দৌলতপুর ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের মোবাইল ফোনে একাধিকবার কল করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park