1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ইসলামী যুব আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত বেলকুচিতে আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে স্বেচ্ছাসেবক দল নেতাকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির বিক্ষোভ ও মোটরসাইকেল শোডাউন এনায়েতপুরে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে উল্লাপাড়া পৌরসভার টেন্ডারে অনিয়মের অভিযোগ, কী বলছেন প্রকৌশলী সাফিউল? ২২ বছরেও বাবার স্বীকৃতি মেলেনি, পিতৃপরিচয়ের আশায় আদালতে কলেজছাত্র অনিক বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

হেরোইন রাখার দায়ে উল্লাপাড়ায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪
  • ২৫১ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না

হেরোইন রাখার দায়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় লাল মিয়া (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

আজ বুধবার বেলা ১২ টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ -২ এর বিচারক মো: আবুল বাশার মিঞা এই কারাদণ্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত লাল মিয়া সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়া দক্ষিণ পাড়া গ্রামের মৃত বাচ্চু মেম্বরের ছেলে।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ -২ এর আদালতের অতিরিক্ত পিপি জেবু ন্নেছা এতথ্য নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ পত্রে বলা হয়েছে, ২০২২ সালের ১৩ মে উল্লাপাড়ার বিভিন্ন স্থানে মাদক দ্রব উদ্ধার অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের কাছে খবর আসে উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়া দক্ষিণ পাড়া গ্রামের মৃত বাচ্চু মেম্বরের বাড়িতে হেরোইন বিক্রি হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় ২৯ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী লাল মিয়া কে গ্রেফতার করে পুলিশ। মামলার স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ লাল মিয়া কে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park