1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ  নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার-২ ‎ ‎ বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন উল্লাপাড়ায় স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের উদাহরণ, সিরাজগঞ্জে এএসআই নিয়োগ কার্যক্রমে কঠোর নজরদারি

সিরাজগঞ্জে চাকুরী দেয়ার কথা বলে ৭লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪
  • ৩৪৭ বার পঠিত

রেজাউল করিম খান:
সিরাজগঞ্জের সলঙ্গায় ব্যাংকে চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে,চেক ও ষ্ট্যাম্পের মাধ্যমে ৭ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা
হাফিজুর রহমান এর বিরুদ্ধে।

গত ২০ জানুয়ারী সলঙ্গা থানার হাট ইসলা গ্রামের সুজাব আলীর ছেলে হাফিজুর রহমান রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

অভিযোগ সুত্রে জানাজায়,ভুইয়াগাতী বাজারের অগ্রনী ব্যাংক লিমিটেড এর সাবেক কর্মকর্তা হাফিজুর রহমানের সাথে ভুক্তভোগী হাফিজুর রহমানের ব্যাংকে ব্যবসায়িক লেন দেন সুবাদে
পরিচয় হয়। এক পর্যায়ে হাফিজুর ভুক্তভোগীর ছেলে সাগর সেখ (২০) কে অগ্রণী ব্যাংক পাখায় চাকুরী দেওয়ার কথা বলে এবং গত ১৮/০৮/২০২২ইং তারিখে ৩টি ঢেক যাহার নম্বর ১১৭২২৮৪৬৮৫৫, ১১৭১৭৭৮২৩৫৮ ও ১১৮১০৮৯০১৮০ এর যাহার সঞ্চয়ী হিসাব নং ৬১৭৯ এর মাধ্যমে মোট ৪,০০,০০০/- (চারলক্ষ) টাকা নেয়। কিছুদিন পর আবারো আরও ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা দিলে তোমার ছেলের চাকুরী হবে বলে জানায় হাফিজুর রহমান।
উপায় অন্ত না পেয়ে ভুক্তভোগী হাফিজুর রহমান এর মিথ্যা প্রলোভনে আকৃষ্ট হয়ে গত ১৮/০৮/২০১৯ইং তারিখে ৫০ টাকা মূল্যের জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে বিবাদীকে আরও ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা হাজিয়ান মজলিসের মধ্যে নগদে দেন। যাহার স্ট্যাম্প নং ১৯০৭।
এভাবেই ভুক্তভোগী ৪ সর্বমোট ৭,(সাত লক্ষ) টাকা নেন প্রতারক হাফিজুর রহমান। এরপর প্রচারক হাফিজ রহমান চাকুরীতে হতে অবসরে যাওয়ার পর তার সাথে আর কোন যোগাযোগ করতে পারে না ভুক্তভোগী হেলাল শেখ।
এমতাবস্থায় গত ১০/১০/২০২২ইং তারিখ শনিবারে প্রতারকের বর্তমান ঠিকানা গিয়ে প্রতারক হাফিজুর রহমান এর নিকট নিকটে টাকা ফেরত চাইলে সে কোন টাকা দিতে পারবেনা বলে জানায় এবং অশালীন আচরণ করে ও ভুক্তভোগী কে প্রাণ নাশের ভয়ভীতি প্রদর্শন করে।

এ-বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী হেলাল শেখ।

অভিযোগ এর বিষয়ে জানতে, অগ্রনী ব্যাংকের ভুইয়াগাতী শাখার সাবেক কর্মকর্তা হাফিজুর রহমান এর মুঠোফোনে গনমাধ্যম কর্মী পরিচয়ে জানতে চাইলে ফোনের লাইন কেটে বন্ধ করে দেন।

এ-বিষয়ে কোন কথা বলবেন বলে জানিয়েছেন অগ্রনী ব্যাংকের ভুইয়াগাতী শাখার ব্যাবস্থাপক।

এ-বিষয়ে রায়গঞ্জ থানার এস.আই নুরে-আলম মোঠোফোনে বলেন-এবিষয়টি একটি লিখিত অভিযোগ পেয়েছি। প্রতারক হাফিজুর রহমান পলাতক রয়েছে। দ্রুতই তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।#

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park