1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

সিরাজগঞ্জসহ তিল জেলায় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪
  • ৪৩৬ বার পঠিত

রাজশাহী ও রংপুর বিভাগের সব জেলাসহ মোট ২১ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা এক দিনের মধ্যে দেড় ডিগ্রি সেলসিয়াস কমেছে। মেহেরপুর-চুয়াডাঙ্গা-সিরাজগঞ্জে মৌসুমের সর্বনিম্ন ৬. ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৬টায় এ তথ্য জানায় চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্র।

এর আগে গতকাল দিনাজপুর ও নওগাঁয় তাপমাত্রা ছিল ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে। শৈত্যপ্রবাহের কারণে ৩১ জানুয়ারি পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টা থেকে ক্লাস শুরুর নির্দেশনা দেয়া হয়েছে।

সোমবার দিনাজপুর ও নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ৮.১ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে তাপমাত্রার পারদ। বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। হিমেল বাতাস শরীরে কাঁটার মতো বিঁধছে। বুধবার ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কয়েক জেলায় বৃষ্টি হতে পারে।

সাধারণত তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেই সেই পরিস্থিতিকে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। হাড়কাঁপানো শীতে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রার পারদ নেমে এসেছে ১০ ডিগ্রির নিচে। যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, মাদারীপুর ও কিশোরগঞ্জ জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। হিমালয় পাদদেশীয় উত্তরাঞ্চলে শীতের ছোবলে কাহিল হয়ে পড়েছে জনপদ, গতি কমে এসেছে জনজীবনে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন ও সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটছে। এদিকে, ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হাসপাতালগুলোতে সিজনাল ফ্লু আক্রান্ত রোগীর সংখ্যা। চরম দুর্ভোগে পড়েছে শিশুসহ সব বয়সী রোগী ও স্বজনেরা। তাপমাত্রার লাগামহীন এমন আচরণে সুস্থ থাকতে নানা ধরনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকসহ বিশেষজ্ঞরা।

সরকারি সিদ্ধান্ত মেনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠদান বন্ধ রয়েছে রাজশাহী, পাবনা, নাটোর, নওগাঁসহ বেশকিছু জেলায়। এদিকে, তাপমাত্রার পারদের নিম্নমুখী প্রবণতা আরো কয়েকদিন থাকবে। একই সঙ্গে দিনের ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। এছাড়াও আগামী দু’একদিনের মধ্যে বেশকিছু স্থানে বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া অফিস।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park