1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ  নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার-২ ‎ ‎ বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন উল্লাপাড়ায় স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের উদাহরণ, সিরাজগঞ্জে এএসআই নিয়োগ কার্যক্রমে কঠোর নজরদারি

শৈত্য প্রবাহ, সিরাজগঞ্জে প্রাথমিক ও মাধ্যমিক সব বিদ্যালয়ে ছুটি ঘোষণা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪
  • ২৩৮ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না

শৈত্য প্রবাহের কারনে সিরাজগঞ্জে প্রাথমিক ও মাধ্যমিক সব বিদ্যালয়ে ছুটি
ঘোষণা করা হয়েছে। জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে আসায় প্রাথমিক ও
মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। শীতের
সঙ্গে কনকনে ঠান্ডা বাতাসের কারনে শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে
পড়েছে। একারনে ঘর থেকে বের হতে পারছে না ছাত্র-ছাত্রীরা। শৈত্য প্রবাহের
একারনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস.এম. আব্দুর রহমান ও জেলা মাধ্যমিক
শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. আফসার আলী এতথ্য নিশ্চিত
করেছেন।

আজ সোমবার (২২ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দর আবহাওয়া
অফিস জানিয়েছে, তাপমাত্রা ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। এরপর
বেলা ১২টার দিকে প্রথমে প্রাথমিকে এই ছুটি ঘোষণা করা হয়। পরে দুপুর
দেড়টার দিকে জেলার মাধ্যমিক স্তরের ৫৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠান দু’দিনের জন্য
ছুটি ঘোষণা করা হয়েছে।

সিরাজগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস.এম. আব্দুর রহমান বলেন,
সিরাজগঞ্জের বাঘাবাড়ি আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী তাপমাত্রা ১০ ডিগ্রির
নিচে আসায় জেলার মোট ১ হাজার ৬৭১টি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান আজকের জন্য
বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে অফিসিয়াল কার্যক্রম চলমান থাকবে।

সিরাজগঞ্জের জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ও
সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালযয়ের প্রধান শিক্ষক মো. আফসার
আলী বলেন, প্রচন্ড শীতে ছাত্র-ছাত্রীদের স্কুলে আসতে কষ্ট হচ্ছে। আমি
সবসময় খোঁজ রাখছি তাপমাত্রা কত ডিগ্রিতে অবস্থান করছে। তাপমাত্রা ১০
ডিগ্রির নিচে নামায় জেলার সবগুলো মাধ্যমিক স্তরের (দাখিল মাদরাসাসহ)
শিক্ষাপ্রতিষ্ঠান দু’দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তাপমাত্রা না কমলে
ছুটি আরো বাড়বে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park