1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রেমের সম্পর্কের পর নির্মম হত্যাকাণ্ড! ১৮ বছর পর মিলল জাহাঙ্গীর শেখ হত্যার বিচার ১ মাস পর পুলিশি তৎপরতায় সিলেট থেকে উদ্ধার নিখোঁজ ২ শিশু চলনবিল রিং জালে সয়লাব: ধ্বংস হচ্ছে মা ও পোনা মাছ, প্রশাসনের কঠোর হুঁশিয়ারি আগস্টে নির্বাচনের তফসিল, ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ 

১০৮ মেট্রিক টন সরকারি চাল আত্মসাত, চার ডিলারের বিরুদ্ধে দুদকের মামলা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪
  • ২০০ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না

৫২টি ভুয়া চালানের মাধ্যমে ১০৮ মেট্রিক টন সরকারি সুলভ মূল্যের চাল আত্মসাতের অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুরে চার ওএমএস (ওপেন মার্কেট সেলস) ডিলারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার (২২ জানুয়ারি) দুপুরে দুর্নীতি দমন কমিশনের পাবনা জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ৩ জানুয়ারী আমি নিজে বাদী হয়ে ওই চার ডিলারের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। মামলাটি তদন্ত কাজ চলছে। তদন্ত শেষ হলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

মামলার আসামীরা হলেন, শাহজাদপুর পৌর এলাকার কান্দাপাড়া মহল্লার মৃত হাজী আমির হোসেনের ছেলে রইচ উদ্দিন (৪২), দ্বাবারিয়া গ্রামের মৃত আহম্মেদ আলীর ছেলে সাহেব আলী (৫৩), শেরখালী গ্রামের শাহজাহান আলীর ছেলে শাহান শাহ (৩৮), একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মিজানুর রহমান মজনু (৩৯)।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামী রইচ উদ্দিন, সাহেব আলী, শাহান শাহ ও মিজানুর রহমান মজনু ২০২১-২০২২ অর্থ বছরের ওএমএস খাতে ২৪ মেট্রিক টন চাল ও ২০২২-২০২৩ অর্থ বছরে ৮৪ মেট্রিক টন চাল মোট ৫২টি ভুয়া চালানের মাধ্যমে উত্তোলন করে আত্মসাৎ করেন। যার সরকারি মূল্য ৩০ লাখ ২৪ হাজার টাকা।

মোট ১০৮ মেট্রিক টন সরকারি সুলভ মূল্যের চাল আত্মসাতের অভিযোগে উল্লেখিত চার ওএমএস (ওপেন মার্কেট সেলস) ডিলারের বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park