1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ  নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার-২ ‎ ‎ বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন উল্লাপাড়ায় স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের উদাহরণ, সিরাজগঞ্জে এএসআই নিয়োগ কার্যক্রমে কঠোর নজরদারি

ভূঞাপুরে সিএনজি চালককে অর্ধনগ্ন করা সেই এসআই হাসিবুলকে প্রত্যাহার

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪
  • ১১৫ বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে সিএনজি চালককে অর্ধনগ্ন করা সেই এসআই হাসিবুলকে প্রত্যাহার করা হয়েছে।
পুলিশের টহলের জন্য নেয়া সিএনজিতে পর্দার কাপড় না থাকায় সুমন নামে এক সিএনজি চালককের শরীরের জামা-কাপড় খুলে অর্ধনগ্ন করে লাঞ্ছিতের ঘটনায় সেই উপ-পরিদর্শক (এসআই) হাসিবুল হাসানকে প্রত্যাহার করেছেন জেলা পুলিশ সুপার।

শুক্রবার (১৯ জানুয়ারি) বিকালে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ্ এ বিষয়টি নিশ্চিত করেছেন। সিরাজগঞ্জ সংবাদ সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর তাৎক্ষণিক বদলির নির্দেশ দেয় জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

ওসি আহসান উল্লাহ্ জানান, পুলিশ সুপারের নির্দেশে এসআই হাসিবুল হাসানকে প্রত্যাহার করে এবং তাকে পুলিশ লাইনসে যুক্ত করা হয়েছে। তিনি দুপুরে থানা ত্যাগ করছেন।

এর আগে গত বৃহস্পতিবার ১৮ জানুয়ারি সকাল ১০ টার দিকে ভূঞাপুর পৌর শহরের বাসস্ট্যান্ড চত্বরে এসআই হাসিবুলের শাস্তি ও বদলির দাবিতে বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করেন। পরে উত্তেজিত শ্রমিকরা মিছিল নিয়ে থানায় হাজির হয়।

গত মঙ্গলবার ১৬ জানুয়ারি রাতে সুমন নামে এক চালক সিএনজি নিয়ে পুলিশের টহল কাজে বের হন। সিএনজির পর্দা না থাকায় চালককে গালিগালাজও ওই শরীরের জামা-কাপড় খুলে অর্ধনগ্ন করে রাখার অভিযোগ উঠে উপ-পরিদর্শক (এসআই) হাসিবুল হাসানের বিরুদ্ধে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park