1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

ইনসাইড বিএফডিএ’র সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ডা.অলি আহমেদ পারভেজ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪
  • ২২৮ বার পঠিত

রেজাউল করিম খান
সিরাজগঞ্জের সলঙ্গা’র কৃতিসন্তান ডা.অলি আহমেদ পারভেজ বাংলাদেশ ফরেন ডক্টরস এসোসিয়েশন (বিএফডিএ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তিনি সলঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক এম.দুলাল উদ্দিন আহমেদ এর একমাত্র ছেলে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধায় বাংলাদেশ ফরেন ডক্টরস এসোসিয়েশন (বিএফডিএ) কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় আনুষ্ঠানিকভাবে ঘোষিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে ডা.অলি আহমেদ পারভেজকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

বাংলাদেশ ফরেন ডক্টরস’দের এই সংগঠনে সলঙ্গার গর্বিত এই কৃতিসন্তানকে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করায় এসোসিয়েশনের নেতৃবৃন্দসহ এসোসিয়েশনভুক্ত এমবিবিএস চিকিৎসকদের ধন্যবাদ জ্ঞাপণ ও অভিনন্দন জানিয়েছেন সলঙ্গা প্রেসক্লাবের সভাপতি কোরবান আলী, সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা আমজাদ হোসেন তালুকদার, রফিকুল ইসলাম মিয়া, যুগ্নসাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শওকত, শেখ মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহ আলী জয়, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম স্বপন, সদস্য মতিন সরকার, কাইয়ুম মাহমুদ ও মিজানুর রহমানসহ সলঙ্গার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও পেশাজীবী সংগঠন।’

পেশাদারিত্বের পাশাপাশি ডা.অলি আহমেদ তার সংগঠন (বিএফডিএ) এর মাধ্যমে মানবকল্যাণে নিজেকে বিলিয়ে দেবেন বলে আশা প্রকাশ করেছেন তার জন্মভুমি সলঙ্গার মানুষ। একইসাথে তারা সুন্দর আগামীর জন্য তার কর্মময় জীবনের সফলতা ও সমৃদ্ধি কামনা করেছেন

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park