1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ  নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার-২ ‎ ‎ বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন উল্লাপাড়ায় স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের উদাহরণ, সিরাজগঞ্জে এএসআই নিয়োগ কার্যক্রমে কঠোর নজরদারি

বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে পাঁচ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪
  • ২১৩ বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধি:
বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে ঘন কুয়াশায় যানজটের পাঁচ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে ঘন কুয়াশার কারণে শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। ফলে তীব্র শীতে যাত্রী সাধারণ ও চালকরা ভোগান্তির শিকার হয়।

সংশ্লিষ্টরা জানায়, ঘন কুয়াশা ও ডিভাইডার বিহীন দুইলেনে এলোমেলোভাবে গাড়ি চালানোর কারণে সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এসময় ঢাকা ও উত্তরবঙ্গগামী কিছু  কিছু যানবাহনের চালকরা ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়ক ব্যবহার করেন।

মহাসড়কের যানজট নিরসনে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ এবং বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করেন। ফলে দীর্ঘ পাঁচ ঘণ্টা পর সকাল সাড়ে ৯ টার পর থেকে মহাসড়কের কোন কোন অংশে যানজট কমে আসে। শুক্রবার সকাল ১০টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

চালক ও যাত্রীরা জানায়, ঘন কুয়াশার কারণে ভোর সাড়ে চারটার পর থেকে মহাসড়কে যানজট সৃষ্টি হয়। এতে কন কনে শীতে যাত্রী সাধারণ ও চালকরা ভোগান্তিতে পড়ে। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন চলাচলের চাপও কমতে থাকে। এসময় মহাসড়কে যানজট ও দুর্ঘটনারোধে পুলিশ সদস্যদের কাজ করতে দেখা যায়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান জানান, ঘন কুয়াশার কারণে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত ভোর সাড়ে ৪ টা থেকে মহাসড়কে প্রায় ১৪ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। সংশ্লিষ্টদের অক্লান্ত পরিশ্রমের ফলে সকাল ১০ টা থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বাসেক’র বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, ঘন কুয়াশা পড়লেও টোল আদায়ে কোনো বিঘœ ঘটেনি। টোলপ্লাজা এলাকায় ঘন কুয়াশায় গাড়ির গতির দৃষ্টিসীমা পরিমাপকযন্ত্র স্থাপন করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park