1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

কালিহাতীতে গৃহবধূর মৃত্যু নিয়ে ধূম্রজাল

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪
  • ২৩৩ বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের পুরাতন রামপুর গ্রামে ফারিয়া (২০) নামে এক গৃহবধূর মৃত্যু নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। প্রবাসী স্বামীর অভিভাবকদের দাবি ফারিয়া আত্মহত্যা করেছেন এবং গৃহবধূর মা-ভাইদের দাবি তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। এ ঘটনায় শ্বশুর আব্দুর রশিদ ও শ্বাশুরি মোছা. ফাতেমা বেগমকে পুলিশ আটক করেছে। গৃহবধূ ফারিয়া ওই গ্রামের আব্দুর রশিদের প্রবাসী ছেলে ফরহাদের স্ত্রী এবং বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার শিবপুর গ্রামের মৃত আব্দুল শেকের মেয়ে।

জানা যায়, পুরাতন রামপুর গ্রামের প্রবাসী ফরহাদের স্ত্রী ফারিয়া বুধবার (১৭ জানুয়ারি) রাতে নিজঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। রাতেই ওই গৃহবধূর শ্বশুর ও শাশুরি তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্বশুর আব্দুর রশিদ জানান, বুধবার সন্ধ্যার পর দীর্ঘক্ষণ ফারিয়ার রুমের দরজা বন্ধ থাকায় তিনি ধাক্কা দিতে থাকেন। কিন্তু ভেতর থেকে কোন আওয়াজ না আসায় বাইরে থেকে দরজা খোলা হয়। এসময় তারা ফারিয়াকে ধর্ণার (আড়ার) সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ফারিয়ার ভাই ও আত্মীয়রা বাগেরহাট থেকে রামপুর চলে আসেন।

ফারিয়ার চাচি শখিনা বেগম জানান, ফারিয়া ও ফরহাদ দীর্ঘদিন প্রেমের সম্পর্ক থাকার পর প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক সম্পর্ক নিয়ে নানা সমস্যা হচ্ছিল। শাশুরি তাকে বিভিন্ন সময় গালমন্দ করতেন। তারা ফারিয়াকে আত্মহত্যায় প্ররোচণা দিয়েছে।

ফারিয়ার চাচাত ভাই মো. ইমরুল শেখ জানান, ফারিয়াকে তার শাশুরি ব্যাপক অত্যাচার-নির্যাতন করেছেন। ওনারা তাদের ছেলের বউ হিসেবে ফারিয়াকে মানতে পারেন নি। ফারিয়া বুধবার দুপুরে তার খালামনির সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সময় আত্মহত্যার বিষয়টি বোঝা যায়নি। তবে শ্বশুর-শাশুরি তাকে মেরে ফেলবে বলে ফারিয়া তার খালাকে জানিয়েছে। সন্ধ্যার পর তার শ্বশুর ফোন করে জানায় ফারিয়া আত্মহত্যা করেছে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক জানান, গৃহবধূকে কেউ আত্মহত্যায় প্ররোচিত করেছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে। নিহতের ভাই রুমি রায়হান বাদি হয়ে আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য শ্বশুর আব্দুর রশিদ ও শ্বাশুরি মোছা. ফাতেমা বেগমকে আটক করে থানায় এনে জ্ঞিাসাবাদ করা হচ্ছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park