1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রেমের সম্পর্কের পর নির্মম হত্যাকাণ্ড! ১৮ বছর পর মিলল জাহাঙ্গীর শেখ হত্যার বিচার ১ মাস পর পুলিশি তৎপরতায় সিলেট থেকে উদ্ধার নিখোঁজ ২ শিশু চলনবিল রিং জালে সয়লাব: ধ্বংস হচ্ছে মা ও পোনা মাছ, প্রশাসনের কঠোর হুঁশিয়ারি আগস্টে নির্বাচনের তফসিল, ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ 

বিএনপি নেতা মোস্তফার উদ্যোগে সিরাজগঞ্জে শীতবস্ত্র বিতরণ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪
  • ৪২১ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না:

সাবেক রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের ৮৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে শীতার্ত মানুষ ও মাদ্রাসা ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৯ জানুয়ারি ) বিকেলে সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানের নিজ উদ্যোগে শহরের ধানবান্ধিতে অসহায়,
দুস্থ ও প্রতিবন্ধী ও মাদ্রাসা ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণের আগে জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা। পরে স্থানীয় মাদ্রাসা ছাত্রদের বিনামূল্যে রক্তের গ্রুপ পরিক্ষা করা
ও তাদের মাঝে শীতবস্ত্র এবং মিষ্টি বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আকাশ
খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা হামিদ, জেলা ছাত্রদলের
যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের
সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনারুল হক আন্নু প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park