1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ইসলামী যুব আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত বেলকুচিতে আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে স্বেচ্ছাসেবক দল নেতাকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির বিক্ষোভ ও মোটরসাইকেল শোডাউন এনায়েতপুরে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে উল্লাপাড়া পৌরসভার টেন্ডারে অনিয়মের অভিযোগ, কী বলছেন প্রকৌশলী সাফিউল? ২২ বছরেও বাবার স্বীকৃতি মেলেনি, পিতৃপরিচয়ের আশায় আদালতে কলেজছাত্র অনিক বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শাহজাদপুর চৌকি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট গোলাম রব্বানীর বিচার প্রার্থীদের জন্য মানবিক উদ্যোগ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪
  • ২৯৩ বার পঠিত

মির্জা হুমায়ূন শাহজাদপুর: বিচার চলমান প্রতিটি মামলার বিচার প্রার্থী বাদি ও আসামি মামলার ধার্য তারিখে আদালতে আসেন হাজিরা দিতে। আদালতের কাঠগড়ায় দাড়িয়ে থাকতে হয় দীর্ঘ সময়।আদালতের প্রতি সম্মান দেখিয়ে খালি পায়ে কাঠগড়ায় ওঠেন বিচারপ্রার্থীরা। শীতের দিনে খালি পায়ে কাঠগড়ার ঠান্ডা মেঝেতে দাড়িয়ে থাকা বিচার প্রার্থীদের কষ্ট দূর করতে কাঠগড়ায় কার্পেট বিছানোর ব্যবস্থা করেছেন এক বিচারক।

মানবিক এই দৃষ্টান্ত স্থাপন করেছেন সিরাজগঞ্জের শাহজাদপুর চৌকি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট গোলাম রব্বানী। আদালতের কাঠগড়ার মেঝেতে নিজ অর্থায়নে কার্পেট দিয়েছেন মানবিক এই বিচারক, যা রীতিমতো প্রশংসা কুড়াচ্ছেন । ড়গত বুধবার তিনি তাঁর এজলাসের কাঠগড়ায় কার্পেট বিছিয়েছেন। তাঁর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের লোক।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সবাই বিচারক গোলাম রব্বানীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, সারাদেশে শীতের তীব্রতায় শাহজাদপুরেও তীব্রতা অনেক বেশি কয়েকদিন হলো রোদের দেখা নাই বললেই চলে। কাঠগড়ার মেঝে শীতের দিনে খুবই ঠান্ডা হয়ে যায়। এতে আসামিদের অনেক কষ্টে সেখানে থাকতে হয়। বিশেষ করে স্বাক্ষ্য গ্রহন হয় এমন মামলায় বিচারপ্রার্থীদের দীর্ঘ সময় কাঠগড়ায় দাড়িয়ে থাকতে হয়। বিচারপ্রার্থীদের শীতের কষ্ট অনুভব করেই বিচারক কার্পেট বিছানোর উদ্যোগ নেন।

শাহজাদপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মো. আশরাফুল ইসলাম বলেন, আদালতের কাঠগড়ার মেঝেটি টাইলস করা। এ জন্য সেখানে শীতের সময় প্রচণ্ড ঠান্ডা অনুভূত হয়। আদালতের বিচারক, আইনজীবীসহ সব কর্মকর্তা-কর্মচারী জুতা পড়েই থাকেন। কিন্তু বিচারপ্রার্থীদের দীর্ঘ সময় জুতা খুলে কাঠগড়ার শীতল মেঝেতে দাড়িয়ে থাকতে হয়। বিষয়টি বিচারক গোলাম রব্বানী স্যারের নজরে পড়ার পর তিনি নিজ অর্থায়নে কাঠগড়ায় কার্পেট বিছানোর ব্যবস্থা করেন।

শাহজাদপুর চৌকি আদালতের সহকারি সরকারি কৌসুলি মো: আ: আজিজ জেলহক বলেন, এই শীতে ‘আদালতের কাঠগড়ায় বিচারপ্রার্থীদের কষ্টের কথা বিবেচনা করে কার্পেট বিছানো অবশ্যই প্রশংসনীয়। বিজ্ঞ বিচারকের এ ধরনের মানবিক কাজ দৃষ্টান্ত হয়ে থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park