1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

কালিহাতীতে নাতির লাঠিত আঘাতে দাদার মৃত্যু

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪
  • ২২১ বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের আউলটিয়া গ্রামে পারিবারিক কলহের জেরে নাতি রাব্বীর লাঠির আঘাতে দাদা আব্দুল মান্নান খুন হয়েছেন। বুধবার (১৭ জানুয়ারি) সকালে পুলিশ নিহত আব্দুল মান্নানের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে। নিহত আব্দুল মান্নান ওই গ্রামের মৃত ময়নুদ্দিনের ছেলে। এ ঘটনার পর তার নাতি রাব্বী ও রাব্বীর মা পলাতক রয়েছেন। অভিযুক্ত রাব্বীর বাবা হায়দর আলী প্রবাসী।

নিহত আব্দুল মান্নানের ছেলে হাফিজ ও প্রতিবেশিরা জানায়, মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় দাদা আব্দুল মান্নানের সঙ্গে পারিবারিক বিষয়াদি নিয়ে নাতি রাব্বী ও তার মায়ের ঝগড়া হয়। একপর্যায়ে রাব্বী তার দাদা আব্দুল মান্নান ও দাদি মোছা. হাওয়া বেগমকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে পরিবারের লোকজন আহতাবস্থায় আব্দুল মান্নান ও মোছা. হাওয়া বেগমকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। তাদের মধ্যে আব্দুল মান্নানের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর (রেফার্ড) করেন। ঢাকা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক জানান, নিহত আব্দুল মান্নানের লাশ উদ্ধার করে ময়াতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকারীকে গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park