1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

শাহজাদপুরে খাদ্যে চেতনানাশক মিশিয়ে দূর্ধর্ষ চুরি, নারী ও শিশুসহ অসুস্থ্য ৪

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪
  • ৩৯০ বার পঠিত

রেজাউল করিম খান

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের রতনকান্দি গ্রামের ইয়াছিন মোল্লার বাড়ির সবাইকে খাদ্যে চেতনানাশক মিশিয়ে অচেতন করে সোমবার রাতে দূর্বৃত্তরা নগদ ১ লাখ টাকা, স্বর্ণের গহনা ও ২টি মোবাইল চুরি করে নিয়ে গেছে। চেতনানাশক মিশানো খাদ্য খেয়ে অসুস্থ্যরা হলেন, ইয়াছিন মোল্লা(৬০), তার স্ত্রী সালেহা খাতুন(৫০), মেয়ে ইতি খাতুন(১৫), ভাতিজি রুখসানা খাতুন(২১)। অসুস্থ্যদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তারা শংকামুক্ত রয়েছে বলে বাড়ির মালিক ইয়াছিন মোল্লা জানিয়েছে। খবর পেয়ে মঙ্গলবার দুপুরের দিকে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে ইয়াছিন মোল্লার স্ত্রী সালেহা খাতুন বলেন, সোমবার রাতে আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ি। সারারাতে আর কেউ চেতন পাইনি। এরপর সকালে আমার দেবরের বউ আমাদের ঘরের দরজা ও শোকেজের ড্রয়ার খোলা দেখে আমাকে ডেকে তোলে। জেগে উঠে দেখি ঘরের মেঝেতে সবকিছু এলোমেলো ও শোকেজের ড্রয়ারে রাখা নগদ ১ লাখ টাকা,স্বর্ণের গহনা ও ২টি মোবাইল চুরি হয়ে গেছে। তিনি আরও বলেন, অচেতন সবাইকে উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এখন তারা শংকামুক্ত রয়েছে। তিনি আরও বলেন, সোমবার কোনো এক সময় পানির ফিল্টারের মধ্যে অথবা খাদ্যে দূর্বৃত্তরা চেতনানাশক মিশিয়ে দেয়। ওই পানি ও রাতের খাবার খেয়ে আমরা সবাই অচেতন হয়ে পড়ি। এ সুযোগে দূর্বৃত্তরা আমাদের সবকিছু চুরি করে নিয়ে গেছে।’

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি খায়রুল বাশার বলেন, খাবারের সঙ্গে চেতনা নাশক মিশিয়ে সবাইকে অচেতন করে চুরির ঘনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি আরও বলেন, একটি চক্র শাহজাদপুরের বিভিন্ন এলাকায় খাদ্যে চেতনানাশক মিশিয়ে বাড়ির সবাইকে অচেতন করে চুরির ঘটনা ঘটাচ্ছে। ওই চক্রটিকে পুলিশ আটকের চেষ্টা অব্যহত রেখেছে। এছাড়া এ চুরির ঘঁনায় বাড়ির মালিক মামলা বা অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।খায়রুল বাশার বলেন, খাবারের সঙ্গে চেতনা নাশক মিশিয়ে সবাইকে অচেতন করে চুরির ঘনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি আরও বলেন, একটি চক্র শাহজাদপুরের বিভিন্ন এলাকায় খাদ্যে চেতনানাশক মিশিয়ে বাড়ির সবাইকে অচেতন করে চুরির ঘটনা ঘটাচ্ছে। ওই চক্রটিকে পুলিশ আটকের চেষ্টা অব্যহত রেখেছে। এছাড়া এ চুরির ঘঁনায় বাড়ির মালিক মামলা বা অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park