1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

টাঙ্গাইলে একই ট্রেনে কাটা পড়ে পৃথকস্থানে দুইজন নিহত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪
  • ২০৬ বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলি ও সল্লা নামক স্থানে ট্রেনে কাটা পড়ে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে পৌলি নামক স্থানে নিহত ব্যক্তির নাম জানাগেছে। তিনি

টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের গালা গ্রামের নূরনবীর মেয়ে চায়না আক্তার (২৫)। সল্লা রেল ক্রসিংয়ের পাশে নিহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি। অজ্ঞাত ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে এলাকাবাসী জানায়। তিনি কয়েকদিন যাবত সল্লা এলাকায় ঘোরাফেরা করছিলেন।

টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে পুলিশের এসআই আলী আকবর জানান, কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার পৌলি এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারী নিহতের খবর পেয়ে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অপরদিকে, একই উপজেলার সল্লা রেল ক্রসিংয়ের পাশে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park