1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু

রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় গোলাম হোসেন শোভন সরকার।

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪
  • ৪৩৪ বার পঠিত

রেজাউল করিম খান:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে দোড়গোরায় উপজেলা পরিষদ নির্বাচন। স্থানীয় সরকারের এই নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চা স্টল থেকে শুরু করে রাজনীতির অন্দর মহলে চলছে জোর আলোচনা। সম্ভাব্য প্রার্থীরাও নিজেদের প্রতি জনসমর্থন ও দলীয় নেতাদের দৃষ্টি আকর্ষনে ব্যানার, ফেস্টুন, পোষ্টার লাগানোর পাশাপাশি বিভিন্ন ভাবে জনসংযোগ করছেন।
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতা ঘোষনা করে জনসমর্থন আদায়ে ব্যস্ত সময় পার করছে মো: গোলাম হোসেন শোভন সরকার । ফুলজোর নদীর তীর অবস্থিত রায়গঞ্জ উপজেলা। পারিবারিক ভাবে জনসেবা ও জনপ্রতিনিধিত্বের ধারাবাহিকতায় বেড়ে ওঠা ঐতিহ্যবাহি পরিবারের দ্বিতীয় প্রজন্মের আপাদমস্তক এই রাজনীতিবিদ উপজেলাবাসির সেবা করার ব্রত নিয়ে প্রার্থী হওয়ার ঘোষনা দিয়ে কাজ করছেন দীর্ঘদিন যাবত। উপজেলা আওয়ামীলীগ ও উপজেলাটির জনপ্রতিনিধিদের বৃহৎ অংশের সমর্থন লাভের পাশাপাশি বিপুল জনসমর্থন রয়েছে বলে দাবি উপজেলা চেয়ারম্যান পদ প্রত্যাশি মো: গোলাম হোসেন শোভন সরকার।ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত রয়েছেন।
উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়া প্রসঙ্গে মো: গোলাম হোসেন শোভন সরকার বলেন, ছাত্রজীবন থেকে রাজনীতি ও পারিবারিকভাবে জনসেবার শিক্ষা পেয়েছি। উপজেলা ছাএলীগের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকায় উপজেলা জুড়ে নানা ভাবে কাজ করেছি। জনপ্রিতিনিধি ও রাজনীতিবিদ হিসেবে যে অভিজ্ঞতা অর্জন করেছি তা মানব কল্যানে কাজে লাগাতে চাই। সেই লক্ষ্য নিয়েই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনসংযোগ করছি,। নির্বাচিত হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদি।
উপজেলাটির সার্বিক উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park