1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ  নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার-২ ‎ ‎ বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন উল্লাপাড়ায় স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের উদাহরণ, সিরাজগঞ্জে এএসআই নিয়োগ কার্যক্রমে কঠোর নজরদারি

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
  • ৩৩৬ বার পঠিত

রেজাউল করিম খান:

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ কাওছার হোসেন (২১) নামের এক যুবককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২ সদস্যরা।

এ সময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে। আটক কাওয়ার হোসেন কুমিল্লা জেলার দেবিদ্বার থানার মির্জানগর গ্রামের ইকবাল হোসেনের ছেলে।

সোমবার (১৫ জানুয়ারী) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাপিড এ্যাকশন ব্যাচালিয়ন-১২ এর কোম্পানী কমান্ডার (স্কোয়াড্রন লীডার) মোহাম্মদ ইলিয়াস খান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদে সোমবার রাত আড়াইটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সামনে রাস্তার উপরে অস্থায়ী চেক পোষ্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এসময় ঢাকা মেট্রো-ন-১২-২৬১৮ একটি হলুদ রংয়ের পিকআপে তল্লাশি চালিয়ে ৫১ কেজি গাঁজাসহ কাওছার হোসেনকে আটক করা হয়।

পরে মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত পিকআপ,নগদ ১৩ হাজার টাকা ও ১টি মোবাইল জব্দ করা হয়। এঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও উদ্ধারকৃত আলামতসহ মাদক কারবারীকে থানায় হস্তান্তর করা হয়েছে

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park