1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ  নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার-২ ‎ ‎ বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন উল্লাপাড়ায় স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের উদাহরণ, সিরাজগঞ্জে এএসআই নিয়োগ কার্যক্রমে কঠোর নজরদারি

কালিহাতীতে পুকুর থেকে যুবতীর ভাসমান মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪
  • ২৭৪ বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নর বানিয়াফৈর উত্তরপাড়ার একটি পারিবারিক পুকুর থেকে শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবতীর (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, শনিবার সকালে জনৈক মহিলা পুকুরে হাঁস ছাড়তে গিয়ে মরদেহ দেখে ডাকাডাকি করেন। পরে লোকজন এসে মরদেহটি দেখে পুলিশে খবর দেয়। ওই যুবতীর পড়নে হলুদ রঙের সোয়েটার ও লাল রঙের স্যালোয়ার ছিল।

টাঙ্গাইল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ইন্সপেক্টর মোখলেছুর রহমান জানান, তারা অনেক বার নিহতের আঙুলের ছাপ নিয়ে পরিচয় সনাক্তের চেষ্টা করেছেন। মরদেহটি পানিতে থাকায় আঙুলের ছাপ ক্ষতিগ্রস্ত হয়েছে।

কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুল ইসলাম জানান, অজ্ঞাত মেয়েটির পরিচয় পাওয়া না গেলে আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে মরদেহটিন হস্তান্তর করা হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park