1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
“প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ , রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা হোয়াটসঅ্যাপ হ্যাক করে জামায়াত নেতা সোহেলের নামে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রেসক্লাব সম্পাদক সহ গ্রেপ্তার ২

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করলেন, সিরাজগঞ্জ ৩ আসনের এমপি আব্দুল আজিজ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪
  • ৩৬৮ বার পঠিত

মোঃ রেজাউল করিম খান:

দ্বাদশ সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।

শনিবার রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের জেনারেল ম্যানেজার অচিনত কুমার নাগ, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক জান্নাত আরা জান্নাত, তাড়াশ উপজেলার আওয়ামী লীগের সদস্য মোনায়েম হোসেন জেমস, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লুৎফুল কবির লিমন, ছাত্রলীগের সাবেক নেতা ইমন তালুকদার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা এসএম ওবায়দুল্লাহ, তিতুমীর কলেজ ছাত্রলীগের সহ সভাপতি জসমত আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন জহুরুল হক হল ছাত্রলীগের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাজেদুল ইসলাম যাওয়াতসহ এমপির ব্যক্তিগত সহকারী মো. কামরুল হক রাসেল উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ এমপি বলেন, আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমি কৃতজ্ঞ। তিনি টানা দুই বার আমার উপর আস্থা রেখেছেন এবং নৌকা প্রতীকের মনোনয়ন দিয়ে মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন। তিনি বলেন, আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গঠনে কাজ করব। এটাই আমার আজকের অঙ্গীকার।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park