1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

শাহজাদপুরে নেশা জাতীয় দ্রব্য মিশানো পানি দিয়ে খিচুড়ি রান্না খেয়ে ১৮ জন হাসপাতালে ভর্তি

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪
  • ৩৩৫ বার পঠিত

মির্জা হুমায়ুন,শাহজাদপুর:
সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌর সদরের দাবারিয়া ও মাদলা গ্রামের সওদাগর পরিবারের প্রায় অসুস্থ হয়ে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে।

জানা যায়, শুক্রবার সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতই বাড়ির টিউবয়েলের পাশে ফিল্টার করা পানি দিয়ে খিচুড়ি রান্না করে সকালে নাস্তা করলে পরিবারের প্রায় সবাই সকাল থেকে ঘুম ঘুম ভাব কারো মাথা ব্যাথা বমি ও পেট ব্যাথা শুরু করে একপর্যায়ে অচেতন হয়ে যায়।

শুক্রবার সকালে প্রাথমিকভাবে স্থানীয় চিকিৎসকদের দিয়ে চিকিৎসা নেওয়ার পর তারা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।

দায়িত্বরত চিকিৎসক আশরাফুল ইসলাম জানান, পানির মধ্যে হতে পারে কোন নেশা জাতীয় দ্রব্য মেশানোর কারণেই এমনটি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তবে ল্যাবটেস্ট করার পরেই এর ফলাফল নিশ্চিত হওয়া যাবে।

হাসপাতালে ভর্তির খবর পেয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ জনাব খায়রুল বাশারের নির্দেশনায় পুলিশ অফিসার সারোয়ার হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোগীদের কাছে গিয়ে উক্ত ঘটনার বিবরণ শুনেন এবং তিনি বলেন, যদি এমন কোন দুষ্কৃতিকারীরা এমন ঘটনার সাথে যুক্ত থাকে তাদের খুঁজে বের করার আশ্বাস দেন ।

উল্লেখ্য, এর আগে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি এবং ফরিদপাঙ্গাসিসহ কয়েকটি গ্রামের অন্তত ৪০-৪৫ জন অচেতন হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং সেসব বাড়িতে ধারাবাহিক ভাবে চুরির ঘটনাও ঘটেছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park