1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

জামায়াত শীতার্ত ও সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, আলী আলম

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪
  • ৫১৩ বার পঠিত

সোহরাওয়ার্দী, বেলকুচি সংবাদদাতাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী,কেন্দ্রীয় মজলিশে শু’রা সদস্য,সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর অধ্যক্ষ আলী আলম বলেছেন,শীতার্ত মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে সরকার কোনো কার্যকরী প্রদক্ষেপ গ্রহণ করেনি। এমতোবস্থায়,একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী নির্লিপ্ত থাকতে পারে না। তাই,জামায়াত সারাদেশে সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
তিনি (৯জানুয়ারি) বুধবার,বাংলাদেশ জামায়াতে ইসলামী,বেলকুুচি উপজেলা’র উদ্যোগে আয়োজিত উপজেলা অস্থায়ী কার্যালয় চত্বরে অনুষ্ঠিত শীতার্ত মানুষ ও পরিবারের মাঝে-শীতবস্ত্র বিতরণ পূর্ব সমাবেশে প্রধান অতিথি’র বক্তৃতায় এ কথা বলেন। বেলকুচি উপজেলা সেক্রেটারী আরিফুল ইসলাম সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ সময় অন্যান্যো’র মাঝে আরও উপস্থিত ছিলেন; উপজেলা কর্মপরিষদ সদস্য মাওঃ মাহবুবুর রশিদ শামীম,মাওঃ ছানোয়ার হোসাইন,শ্রমিক নেতা জাহাঙ্গীর হোসেন,জামায়াত নেতা গোলাম হোসেন,শরিফুল ইসলাম,গোলাম কিবরিয়া,মাসউদ আহমদ,উপজেলা শিবির সভাপতি এরশাদ আলী ও সাবেক ছাত্রনেতা রাসেল তালুকদার প্রমূখ।
সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ বলেন,সীমিত সামর্থ নিয়েও জামায়াত সর্বদা জনগণের পাশে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই,ধারাবাহিকতায় জামায়াত শীতার্ত মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে এগিয়ে এসেছে। এ সময় জামায়াত নেতৃবৃন্দ,শীতার্ত মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার উদাত্ত আহবান জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park