1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

বেলকুচিতে নৌকার পক্ষে নির্বাচন করায় সতন্ত্র প্রার্থীর সমর্থকের হামলায় আহত ২

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪
  • ২৭৮ বার পঠিত

জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জ-৫ (বোলকুচি-চৌহালী) আসনে নৌকার পক্ষে নির্বাচন করায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের হামলায় আনোয়ার পারভেজ (৪৫) ও আবু হুরায়রা (৩৫) নামের দুই জন গুরতর আহত হয়েছে। এ রিপোর্ট লেখা প্রর্যন্ত থানায় মামলা হয়নি।

আহতরা বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
মঙ্গলবার (৯ জানুয়ারী) দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনায় ঘটে।

আহতদের পারিবারিক সুত্রে জানাযায়, নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী আব্দুল লতিফ বিশ্বাস হেরে যাওয়ায় তার সমর্থকেরা তাদেরকে মারপিট করে কুপিয়ে মারাত্মক আহত করে। তারা কেন নৌকার নির্বাচন করলো এটিই তাদের অপরাধ। এর কারণে লতিফ বিশ্বাসের লোকজন তাদের ওপর হামলা চালিয়েছে। এসময় আহতদের পরিবার থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানানো হয়।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান বলেন, মেঘুল্লায় যে ঘটনা ঘটেছে তা জানার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলের গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park