1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের উপর হামলা, আওয়ামীলীগ নেতা সহ ৭ জনের নামে মামলা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪
  • ৩৬৫ বার পঠিত

শরিফুল ইসলাম ইন্না:

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থক হাসান আলীর (৪৩) উপর হামলার ঘটনায় তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাসুদ রানা সহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৯জানুয়ারী) রাতে তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়ন কৃষকলীগের যুগ্ম সম্পাদক ও ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থক হাসান আলী নিজে বাদী হয়ে মামলা দায়ের করেন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মামলার অভিযোগ পত্রে বলা হয়েছে, গত ৭ জানুয়ারী বিকেলে তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়ন কৃষকলীগ অফিসে বসে স্থানীয় লোকজনের সঙ্গে বসে চা খাচ্ছিলেন হাসান আলী । এসময় আসামীরা নৌকার বিজয় মিছিল শুরু করেন এবং হাসান আলীকে দেখে বলে পার্টি অফিসে বসে ঈগলের নির্বাচন করেছে। তারা লোহার রড, বাঠাম এবং রামদা নিয়ে হাসান আলীকে হত্যার উদ্যশ্যে পার্টি অফিসে ঢুকে এলাপাথারি মারপিট শুরু করে। আসামীদের হামলার আঘাতে হাসান আলীর মাথা ও চোখে আঘাত লেগে গুরুতর জখম হয়। হামলা শেষে আসামীরা বলে যায় তুই নৌকার বিরুদ্ধে নির্বাচন করেছিস তোকে দেখে নেবো এলাকাতে থাকতে দেবো না।

তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাসুদ রানা বলেন, হামলার ঘটনা ঘটেনি। ধস্তি-ধস্তি হয়েছে। বরং হাসান আলী উল্টো আমার ভাগ্নে শরীফুল ইসলাম বাবুকে মারপিট করেছে। এবিষয়ে গত ৭ জানুয়ারী হাসান আলী ও ইউপি সদস্য বিপ্লবকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park