1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ  নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার-২ ‎ ‎ বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন উল্লাপাড়ায় স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের উদাহরণ, সিরাজগঞ্জে এএসআই নিয়োগ কার্যক্রমে কঠোর নজরদারি

বেলকুচিতে মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪
  • ৩২৮ বার পঠিত

জহুরুল ইসলাম:
ডামি নির্বাচন বাতিলের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল সফল করার লক্ষ্যে সিরাজগঞ্জের বেলকুচিতে মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন উপজেলা বিএমপি’র নেতাকর্মীরা।

শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় পৌর এলাকার শেরনগর থেকে মিছিলটি বের হয়ে মুকুন্দগাঁতী বাজারের অবস্থান নেয়। এসময় সড়কের ওপর আগুন জালিয়ে দেয় বিক্ষোভ কারীরা।

স্থানীয়রা জানান, বেলকুচি সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক পৌর বিএনপি’র সাবেক যুগ্ন আহ্বায়ক হাজী মোহাম্মদ আলী ভূঁইয়ার নেতৃত্বে নেতাকর্মীরা মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শেরনগর সড়ক প্রদক্ষিণ করে মুকুন্দগাঁতী বাজারে এসে বি এম পির নেতাকর্মীরা সোহাগপু বালিকা বিদ্যালয়ের সামনে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে নেতাকর্মীরা ছিটকে পালিয়ে যায়। পরে পুলিশ এসে আগুন নিভিয়ে দেয় এবং মশাল গুলো উদ্ধার করেন।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার বেলকুচি (সার্কেল) মি: জন রানা জানান, ঘটনা শোনার পর আমার দ্রুত রিয়াক্ট করি এর কারনে তারা মশাল গুলো রেখে দ্রুত পালিয়ে যায়। কোন ধরণের অপৃত্তিকর ঘটনা ঘটানোর সুযোগ পায়নি। নির্বাচনকে ঘিরে এখানকার আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park