1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ  নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার-২ ‎ ‎ বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন উল্লাপাড়ায় স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের উদাহরণ, সিরাজগঞ্জে এএসআই নিয়োগ কার্যক্রমে কঠোর নজরদারি

নৌকায় ভোট দিলে, বেলকুচিকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪
  • ২৪৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের আওয়ামীলীগের (নৌকা)’র প্রার্থী আলহাজ আব্দুল মমিন মন্ডল বলেছে, নৌকায় ভোট দিলে বেলকুচিকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে,এই অঞ্চলকে একটি অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে, উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। নৌকা হচ্ছে উন্নয়নের প্রতীক। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আবারও নৌকার মনোনয়ন দিয়েছেন। তাই জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আপনারা নৌকা প্রতীকে ভোট দেবেন।

বুধবার( ৩ জানুয়ারি) বিকালে বেলকুচি উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে ও আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী প্রমানিন এর সভাপতিত্বে ও সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানা রাজিয়া মিলন এর সঞ্চালনায়, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার, আরও বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী অ্যাডভোকেট আব্দুর রহমান পিপি, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার পারভেজ লিমন, আঈন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রউফ পান্না, মন্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আলিম মন্ডল, উপজেলার আওয়ামী লীগের সাবেক যুগ্ন- সাধারণ সম্পাদক আতাউর রহমান রতন, বেলকুচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: ইউসুফ আলী শেখ, বেলকুচি পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মুন্না, সাবেক সদস্য ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, ধুকুরিয়াবেড়া ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন,ভাঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া সহ জেলা, উপজেলা, ইউনিয়ন, বিভিন্ন পর্যায়ের সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park