1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

বেলকুচিতে বিভিন্ন স্থানে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের নির্বাচনী গণসংযোগ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪
  • ৩৩৯ বার পঠিত

জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার পৌর এলাকার চালা, গাড়ামাসী, শেলবরিষা, উত্তর বানিয়াগাঁতী, তামাইসহ বিভিন্ন স্থানে স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ উপলক্ষ্যে নির্বাচনী গণসংযোগ করা হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) দিনব্যাপী বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের উত্তর চন্দনগাঁতী, শেলবরিষা, বানিয়াগাঁতী, তামাই পৌর এলাকার চালা, গাড়ামাসীসহ বিভিন্ন স্থানে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের গণসংযোগ করা হয়। নির্বাচনী গণসংযোগে সফর সঙ্গী হিসেবে সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, তাতী লীগের সভাপতি মান্নান যোয়াদ্দারসহ ও স্থানীয় জনপ্রতিনিধিগণ ঈগল প্রতীকের গণসংযোগ করেন।

এসময় বক্তারা বলেন, আগামী ৭ জানুয়ারি সকলকে নির্ভয়ে নির্বিগ্নে সবাই ঈগল প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান। প্রশাসনের সকল পর্যায়ের ব্যক্তিবর্গ নির্বাচনে থাকবেন এবং সবাই যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই লক্ষ্যে তারা কাজ করছেন। প্রতিপক্ষের হুমকি ধামকিতে কোন ভয় পাবেন না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যে কাজ করছেন। কারও সাধ্য নেই একটি ভোট নয়ছয় করার। ৭ তারিখে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের নির্বাচনে ঈগল প্রতীকের ভোটের গণ জোয়ার বইছে। তাই লতিফ বিশ্বাসের ঈগল প্রতীকে ভোট দিয়ে ভোট বিপ্লবের মাধ্যমে হাইব্রিড মুক্ত করতে হবে। উন্নয়ন বঞ্চিত এ আসনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের ঈগল প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park