1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

ভোটের দিন হরতাল-অবরোধে না যাওয়ার চিন্তা বিএনপির

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪
  • ২৪৬ বার পঠিত

পরিকল্পনা থাকলেও বাস্তবতা বিবেচনায় ‘ভোট ঠেকানো’র প্রশ্নে কঠোর অবস্থান থেকে শেষ মুহূর্তে সরে এসেছে বিএনপি। একদফা দাবিতে টানা এক বছর নানামুখী কর্মসূচি পালন করলেও ৭ জানুয়ারি ভোটের দিন অনেকটাই নমনীয় থাকবে দলটি। হরতাল-অবরোধ ঘিরে অন্য কোনো পক্ষ নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে পারে—এ আশঙ্কা থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শান্তিপূর্ণ প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে ভোটদানে নিরুৎসাহিত ও কেন্দ্রবিমুখ করাই এখন তাদের মূল লক্ষ্য। এজন্য তৃণমূল নেতাকর্মীদের প্রয়োজনে ভোটারদের বাড়ি বাড়ি যেতে হাইকমান্ডের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। সেইসঙ্গে সব স্তরের নেতাদের নিজ এলাকায় অবস্থান করে ‘একতরফা’ ভোটবিরোধী প্রচারে অংশ নিতে বলা হয়েছে।

বিএনপির নীতিনির্ধারকদের বিশ্বাস, সরকার ও সরকারি দল জোর-জবরদস্তি না করলে এই নির্বাচনে ৫ শতাংশের কম ভোট পড়বে। সেক্ষেত্রে নির্বাচনটি

দেশ-বিদেশে গ্রহণযোগ্যতা পাবে না। কারণ যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব দীর্ঘদিন ধরে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন চেয়ে আসছে। এমন প্রেক্ষাপটে ভোটারবিহীন নির্বাচন হলে আন্তর্জাতিক চাপে সরকার তখন আলোচনার ভিত্তিতে গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন দিতে বাধ্য হবে। এ ক্ষেত্রে জনগণের ভোট বর্জনের মধ্য দিয়ে আন্দোলন চূড়ান্ত সফলতা পাবে বলে আশাবাদী দলটি। তাই নির্বাচন ব্যর্থ করতে ‘ভোট বর্জনে’ জনগণের দিকে তাকিয়ে রয়েছে বিএনপি।

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আগামী ৭ জানুয়ারি দেশে কোনো নির্বাচন হচ্ছে না। এই নির্বাচন দেশের মালিক জনগণের নির্বাচন নয়। এটি একটি ভাগ-বাটোয়ারার নির্বাচন, তামাশার নির্বাচন। জনগণের ভোটাধিকার হরণ করে একটি ডামি নির্বাচন করে সরকার বিদেশিদের দেখাতে চায় যে, বাংলাদেশে একটি অবাধ-সুষ্ঠু নির্বাচন হচ্ছে। এটি জনগণের সঙ্গে প্রতারণা। তবে এতে কোনো লাভ হবে না। এই নির্বাচনী প্রহসন জনগণ এবার প্রত্যাখ্যান করবে।’

তিনি আরও বলেন, ‘জনগণকে একতরফা-ডামি নির্বাচনে ভোট প্রদানে নিরুৎসাহিত করতে বিএনপিসহ বিরোধী দলগুলোর পক্ষ থেকে দেশব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ চলছে। এই প্রচারে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। জনগণ ব্যাপকভাবে ভোট বর্জনের মধ্য দিয়ে এই সরকার ও নির্বাচনকে প্রত্যাখ্যান করবে।’

আগামী ৭ জানুয়ারির ভোট এবং চূড়ান্ত আন্দোলন সামনে রেখে করণীয় নির্ধারণে গত দশ দিনে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন বিএনপির হাইকমান্ড। এর মধ্যে ছিলেন একাদশ সংসদ নির্বাচনে প্রাথমিক মনোনয়ন পাওয়া প্রার্থী, পেশাজীবী নেতৃত্ব, জেলা, মহানগর, উপজেলা ও পৌর ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদক এবং বিভিন্ন পর্যায়ের শুভাকাঙ্ক্ষী। এ ছাড়া হাইকমান্ড দলের স্থায়ী কমিটির সদস্য, সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদক এবং সারা দেশের সাংগঠনিক ইউনিটের নেতাদের নিয়েও বৈঠক করেন। গত এক সপ্তাহে দুদিনে ভার্চুয়াল মাধ্যমে বিভাগভিত্তিক এই বৈঠক হয়। সগত রোববার ঢাকাসহ ছয়টি সাংগঠনিক বিভাগের নেতাদের সঙ্গে সর্বশেষ বৈঠকটি হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park