1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

বিএনপির সহ প্রচার সম্পাদক আলীমের বহিষ্কার চায়, বেলকুচি বিএনপির নেতারা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪
  • ৩৯৪ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না:

বিএনপির সহ প্রচার সম্পাদক আমীরুল ইসলাম খান আলীমের বহিষ্কার চেয়েছেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপির নেতারা।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বেলকুচি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বহিষ্কারের দাবী জানানো হয়। বেলকুচি উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বিএনপির নেতারা বলেন, বিএনপির নির্বাহী কমিটির সহ-প্রচার সম্পাদক আমীরুল ইসলাম খান আলীমের অবৈধ হস্তক্ষেপে বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল সহ বিএনপির ৫ নেতাকে বহিষ্কার করা হয়।

আলীম একজন ফেসবুক নেতা। গত ২৮ অক্টোবরের পর থেকে তাকে আর রাজপথে খুঁজে পাওয়া যায়নি। তিনি আন্দোলনে মাঠে নেই। বেলকুচির যে সকল নেতারা আন্দোলনে মাঠে রয়েছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বহিষ্কার করানো হচ্ছে। আলীৃম যাকে রাজনৈতিক শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করেন কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়ে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে।

আমীরুল ইসলাম খান আলীম সিরাজগঞ্জ-৫ (বেলকুচি- চৌহালী ) আসেন বিএনপির রাজনীতি ধ্বংস করছেন। তার কারনে কেউ রাজনীতি করতে পারছেন না। তিনি একজন ব্যর্থ নেতা।

বিএনপির নেতারা বলেন, গত ২৬ ডিসেম্বর সিরাজগঞ্জ জেলা বিএনপি বেলকুচি-এনায়েতপুর-চৌহালী উপজেলা বিএনপির ৪ নেতাকে বহিষ্কারের সুপারিশ করে কেন্দ্রীয় কমিটির কাছে পাঠায়। এই তালিকায় বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডলের নাম ছিল না। অথচ তাকেও বহিষ্কার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপির এই ৫ নেতাকে বহিষ্কারের প্রতিবাদ ও বহিস্কার প্রত্যাহারের দাবি জানানো হয়। ৫ নেতাকে বহিষ্কারের প্রতিবাদে একটি মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক আব্দুল মান্নান সরকার, বেলকুচি পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফি, সাবেক যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান, বেলকুচি উপজেলা বিএনপির সদস্য রেজাউল করিম, মোশারফ হোসেন, মোখলেছুর রহমান, আব্দুল ওয়াহাব প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park