1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ  নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার-২ ‎ ‎ বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন উল্লাপাড়ায় স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের উদাহরণ, সিরাজগঞ্জে এএসআই নিয়োগ কার্যক্রমে কঠোর নজরদারি

টাঙ্গাইল সদর আসনে ঈগল প্রতীকের মিছিল

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১ জানুয়ারি, ২০২৪
  • ২৩৪ বার পঠিত

জহুরুল ইসলাম:
টাঙ্গাইল-৫ (সদর) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ছানোয়ার হোসেন এমপির পক্ষে সোমবার (১ জানুয়ারি) দুপুরে শহরে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান
আনছারী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান খান সোহেলের নেতৃত্বে নির্বাচনী মিছিলটি পৌরসভার থানা পাড়া থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় থানাপাড়া গিয়ে শেষ হয়।

ওই প্রচার মিছিলে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান খান সোহেল, জেলা আওয়ামী লীগের সদস্য আমিরুল ইসলাম খান, আকরাম হোসেন কিসলু, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার রুনু, সহ-সভাপতি সেলিনা আক্তার, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন, পৌরসভার ১ নম্বর ওর্য়াডের কাউন্সিলর তানভীর হাসান ফেরদৌস (নোমান), ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল্লাহ-আল-মামুন বাদশা, ১৮ নম্বর ওর্য়াড কাউন্সিলর আসাদুজ্জামান প্রিন্স, ঘারিন্দা ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ ও গালা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম খানসহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মী এবং সদর উপজেলার প্রায় ১০ হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park