1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু

বেলকুচিতে বই উৎসব পালিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১ জানুয়ারি, ২০২৪
  • ২০৪ বার পঠিত

জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে বর্ণাঢ্য আয়োজনে উৎসব মুখর পরিবেশে বই উৎসব পালিত হয়েছে। সোমবার (১ জানুয়ারী) সরকারি ঘোষণা অনুযায়ী সারা দেশের ন্যায় সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বেলকুচিতে বই উৎসব পালিত হয়।

সকাল ১০ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য বই তুলে দেওয়ার মধ্য দিয়ে শুভ সুচনা করেন।

নতুন বই হাতে পেয়ে শিশু শিক্ষার্থীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। বারবার নতুন বই উল্টে দেখা, নতুন বইয়ের গন্ধ নেয়া, বইগুলো পরম যত্নে ছোট্ট দু’হাতে বুকে চেপে ধরে আনন্দ প্রকাশ করে শিক্ষার্থীরা।

এসময় উপস্থিত ছিলেন, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে আফিয়া সুলতানা কেয়া বলেন, সবাইকে ভালো করে পড়ালেখা করতে হবে। এখন তোমরা যেমন সব বই গুলোই নতুন পাইতেছো আমাদের সময় দুই একটা নতুন বই পেতাম। তোমারও ভালো করে পড়ালেখা করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইউএনও হতে পারবে। তার জন্য প্রয়োজন ভালো করে পড়ালেখা করা।

এছাড়াও শিক্ষার্থীদের ঝরে পড়ার প্রবনতা দূর করতে অভিভাবক সহ শিক্ষকদের খোজ খবর নেওয়ার জন্য আহবান জানান। পাশাপাশি মোবাইল ও মাদকাসক্তের হাত থেকে বিরত থেকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি গুরুত্ব তুলে ধরেন তিনি ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park