1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে স্বেচ্ছাসেবক দল নেতাকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির বিক্ষোভ ও মোটরসাইকেল শোডাউন এনায়েতপুরে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে উল্লাপাড়া পৌরসভার টেন্ডারে অনিয়মের অভিযোগ, কী বলছেন প্রকৌশলী সাফিউল? ২২ বছরেও বাবার স্বীকৃতি মেলেনি, পিতৃপরিচয়ের আশায় আদালতে কলেজছাত্র অনিক বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন

এনায়েতপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিজয় আটক

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১ জানুয়ারি, ২০২৪
  • ২২৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদন :

নির্বাচন বর্জনের দাবিতে সিরাজগঞ্জের এনায়েতপুরে লিফলেট বিতরণকালে বিজয় আহমেদ নামে এক বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ।

গত রোববার (৩১ডিসেম্বর) বিকাল ৫ টার দিকে লিপলেট বিতরণকালে এনায়েতপুরের ভার্সিটি ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক বিজয় এনায়েতপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক।

এঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, আসন্ন ৭ জানুয়ারির আসন ভাগাভাগির ডামি নির্বাচন একতরফাভাবে করে আবারও রাষ্ট্রক্ষমতা দখল করতে আওয়ামী সরকার বিএনপি নেতা-কর্মীদেরকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করছে।

এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, এনায়েতপুরের ভার্সিটি ঘাট এলাকায় কিছু বিএনপি নেতাকর্মী লিফলেট বিতরণ করছিল।

এসময় অভিযান চালিয়ে বিজয় আহমেদকে আটক করা হয়। তার বিরুদ্ধে ইতোপুর্বের নাশকতা মামলা ছিল। সেই মামলায় তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park