1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে স্বেচ্ছাসেবক দল নেতাকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির বিক্ষোভ ও মোটরসাইকেল শোডাউন এনায়েতপুরে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে উল্লাপাড়া পৌরসভার টেন্ডারে অনিয়মের অভিযোগ, কী বলছেন প্রকৌশলী সাফিউল? ২২ বছরেও বাবার স্বীকৃতি মেলেনি, পিতৃপরিচয়ের আশায় আদালতে কলেজছাত্র অনিক বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন

সিরাজগঞ্জে আদালত বর্জন কর্মসূচি পালন করছে আইনজীবীরা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১ জানুয়ারি, ২০২৪
  • ৩৮৮ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না:

গণতন্ত্র ও আইনের শাসন পুন:প্রতিষ্ঠা, বিচারের নামে অবিচার বন্ধের দাবীতে সিরাজগঞ্জে আদালত বর্জন কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলের আইনজীবীরা।

আজ সোমবার সকাল থেকে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট সিরাজগঞ্জ ইউনিটের আহবানে এই কর্মসূচি পালিত হচ্ছে। আদালত বর্জন কর্মসূচি চলবে ১-৭ জানুয়ারী পর্যন্ত।

আদালত বর্জন কর্মসূচি পালন উপলক্ষে সকালে আদালত প্রাঙ্গনে মিছিল ও প্রতিবাদ সভা করেছে আইনজীবীরা।

ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট সিরাজগঞ্জ ইউনিটের সভাপতি এ্যাডভোকেট আমান উল্লাহ মন্ডলের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন, সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক এ্যাডভোকেট জহুরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক এ্যাডভোকেট রফিক সরকার, এ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা, এ্যাডভোকেট নাজমুল ইসলাম, এ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল প্রমুখ।

বক্তারা বলেন, আগামী ৭ জানুয়ারী দেশে প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে। এটি ড্যামি নির্বাচন। দেশের অধিকাংশ রাজনৌতিক দল এই নির্বাচন বর্জন করেছে। তাই আগামী ৭ জানুয়ারী নির্বাচনে ভোট দেয়া থেকে বিরত থাকার জন্য জনগনের প্রতি আহবান জানান বক্তরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park