1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রেমের সম্পর্কের পর নির্মম হত্যাকাণ্ড! ১৮ বছর পর মিলল জাহাঙ্গীর শেখ হত্যার বিচার ১ মাস পর পুলিশি তৎপরতায় সিলেট থেকে উদ্ধার নিখোঁজ ২ শিশু চলনবিল রিং জালে সয়লাব: ধ্বংস হচ্ছে মা ও পোনা মাছ, প্রশাসনের কঠোর হুঁশিয়ারি আগস্টে নির্বাচনের তফসিল, ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ 

এনায়েতপুরে দারুল ইহ্সান মডেল মাদ্রাসায় বার্ষিক রেজাল্ট ঘোষণা অনুষ্ঠান

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৫৫ বার পঠিত

ইয়াহিয়া খান,এনায়েতপুর প্রতিনিধি:

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খোকশাবাড়ীতে ‘দারুল ইহ্সান মডেল মাদ্রাসা’য় বৃহস্পতিবার(২৮ডিসেম্ব) সকাল ৯ ঘটিকার সময় প্রতিষ্ঠানের ২০২৩ ইং শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা এবং ছাত্র/ছাত্রীকে পবিত্র কোরআনের প্রথম পাঠদান আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব মাওলানা মো: জুমারত হোসেন।
এসময় দারুল ইহ্সান মডেল মাদ্রারাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ও পবিত্র কুরআনের প্রথম পাঠদান অনুষ্ঠানে ১৩ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআন শরীফ হাতে তুলে দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মাওলানা মোঃ আব্দুল মান্নান সিরাজী অধ্যাপক, মহিলা ডিগ্রী কলেজ শাহজাদপুর। এসময় আরো উপস্থিত ছিলেন, মানবাধিকার কর্মী মো: এমদাদুল হক মিলন, পরিচালনা পরিষদের সদস্য মো: খালিদ হাসান, আব্দুল আওয়াল, শিক্ষক মো: সাইফুল ইসলাম, মো: আব্দুল আলিম প্রমূখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park