1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

বেলকুচিতে সাংবাদিকদের সাথে নৌকা প্রার্থীর মতবিনিময়

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ২৪১ বার পঠিত

জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল বেলকুচি প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। শনিবার (৩০ ডিসেম্বর) সকালে বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমানের সভাপতিত্বে বেলকুচি প্রেসক্লাব কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সমগ্র বাংলাদেশে যেমন উৎসব মুখরভাবে নির্বাচন হবে। ইতি মধ্যে পরিবেশ সৃষ্টি হয়েছে। ঠিক তেমনি বেলকুচি চৌহালীতে সর্বস্তরের জনগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ নৌকাকে বিজয়ী করার লক্ষে তারা মাঠে কাজ করছেন। বিগত বছরে জন নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বল্প আয়ের দেশ থেকে মধ্য আয়ের দেশে পরিনত হয়েছে এবং সগ্রহ পৃথিবীতে এই দেশ রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছেন। ইতি মধ্যেই দল নির্বাচনি ইশতেহার দিয়েছেন বেশ কিছু গুরুত্বপূর্ন বিষয় তুলে ধরা হয়েছে। তিনি আরও বলেন, বেলকুচি ও সিরাজগঞ্জ সদরে মাঝা মাঝিতে কর্মসংস্থান সৃষ্টির জন্য ইকোনমিক জোনের নির্মাণ কাজ চলোমান রয়েছে। এখানে পাঁচ লক্ষ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। চর অঞ্চলে সহ বিভিন্ন এলাকায় উন্নয়ন হয়েছে। অল্প কিছু দিনের মধ্য উপজেলার মডেল মসজিদের কাজ শুরু হবে। এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পাশাপাশি মানুষের অর্থনৈতিক উন্নয়নও তুলনামূলক ভাবে বেড়েছে। আগামী ৭ জানুয়ারিতে ভোটারদের উপস্থিতি থাকবে সর্বোত্র সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে তিনি সাংবাদিকদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, উপজেলা আ’লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হাজী সানোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বদিউজ্জামান বদি, জেলা পরিষদের সদস্য আল- আমিনসহ বেলকুচি প্রেসক্লাবের সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park