1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ , রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা হোয়াটসঅ্যাপ হ্যাক করে জামায়াত নেতা সোহেলের নামে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রেসক্লাব সম্পাদক সহ গ্রেপ্তার ২ বাজারে অনিয়মে সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বেলকুচিতে স্টেডিয়াম করবে গার্মেন্টস করবে, কোন প্রতিশ্রুতি রক্ষা করেনি -লতিফ বিশ্বাস

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৬ বার পঠিত

জহুরুল ইসলাম:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ বেলকুচি-চৌহালী আসনের সাংসদ আব্দুল মমিন মন্ডল তার সময়কালে নির্বাচনী জনসভায় গার্মেন্টস করবে, স্টেডিয়াম করবে বলে অনেক প্রতিশ্রুতি দিলেও কোনটিও বাস্তবায়ন করেনি। বিগত দিনে তার আমল এবং তার বাবার আমলে বেলকুচি-চৌহালী আসনে দৃশ্যমান কোন উন্নয়ন করেনি। দশ বছরে সিরাজগঞ্জ-৫ আসন উন্নয়নে পিছিয়ে গেছে, যেটুকু উন্নয়ন হয়েছে তা আমার আমলেই হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে বেলকুচি পৌর এলাকার শেরনর প্রাথমিক বিদ্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতিক সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস তার নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। নির্বাচনি জনসভায় অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে ঈগল পাখির সমর্থকগণ মিছিল নিয়ে জনসভায় উপস্থিত হন, জনসভা স্থল স্বতন্ত্র প্রার্থীর সমর্থক দিয়ে মাঠ ভরে যায়। জনসভায় বক্তারা বলেন উন্নয়ন বঞ্চিত সিরাজগঞ্জ-৫ বেলকুচি-চৌহালী আসনের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে ৭ জানুয়ারি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাসের ঈগল প্রতিকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।

উক্ত নির্বাচনি পথসভায় বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র বেগম আশানুর বিশ্বাস, পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, সাবেক উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফর রহমান মাখন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, পৌর আওয়ামী লীগের সভাপতি মীর্জা শরিফুল ইসলাম, রাজাপুর ইউপি চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park