1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ  নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার-২ ‎ ‎ বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন উল্লাপাড়ায় স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের উদাহরণ, সিরাজগঞ্জে এএসআই নিয়োগ কার্যক্রমে কঠোর নজরদারি

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় আনসার সদস্য নিহত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩৮ বার পঠিত

জহুরুল ইসলাম:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় রেললাইনের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য রূপচাঁন মিয়া (৫২) ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কের ৭নং ব্রিজের কাছে ওই দুর্ঘটনা ঘটে। টাঙ্গাইল রেলওয়ে পুলিশ স্টেশনের উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর ও বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আনসার সদস্য রূপচাঁন মিয়া টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের মৃত হারান আলীর ছেলে। তিনি বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের ধলাটেঙ্গর এলাকায় রেললাইনের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার সকালে ধলাটেঙ্গর এলাকায় নিরাপত্তায় থাকাকালে রূপচাঁন মিয়া অজ্ঞাত একটি ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে জঙ্গলে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে রেলওয়ে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।
টাঙ্গাইল রেলওয়ে পুলিশ স্টেশনের উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park