1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ  নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার-২ ‎ ‎ বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন উল্লাপাড়ায় স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের উদাহরণ, সিরাজগঞ্জে এএসআই নিয়োগ কার্যক্রমে কঠোর নজরদারি

নির্বাচিত হলে ইমাম-মুয়াজ্জিনদের জীবনমান উন্নয়নে কাজ করব: হেনরী

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩১২ বার পঠিত

সিরাজগঞ্জ ও কামারখন্দ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ড. জান্নাত আরা হেনরী।

এই সভায় তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ আসনের প্রার্থী হিসেবে ইমাম ও মুয়াজ্জিনদের সহযোগিতা চান। এসময় ড. জান্নাত আরা হেনরী বলেন, ‘আমি নির্বাচিত হলে ইমাম-মুয়াজ্জিনদের জীবনমান উন্নয়নে কাজ করব। তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন। এসময় ড. জান্নাত আরা হেনরী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে নৌকার পক্ষে থাকার আহবান জানান।

মতবিনিময় সভায় সিরাজগঞ্জ ও কামারখন্দ উপজেলার বিভিন্ন মসজিদের দুই শতাধিক ইমাম ও মুয়াজ্জিন উপস্থিত ছিলেন। সভায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park