1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু

বেলকুচিতে ভাঙ্গাবাড়ী ইউনিয়নের কলিয়াপাড়ায় নৌকার পথসভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধ:
বেলকুচি থানাধীন তাঁত শিল্প সমৃদ্ধ ৩ নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে নৌকার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ ডিসেম্বর বুধবার সকালে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কলিয়া পাড়া ঈদগাঁ মাঠে এ নির্বাচনী পথসভায় ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লা থেকে আওয়ামীলীগ নেতৃবৃন্দ সহ সাধারণ ভোটারদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। উক্ত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৫(বেলকুচি- চৌহালি) আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আলহাজ আব্দুল মমিন মন্ডল। এতে সভাপতিত্ব করেন , বিশিষ্ট মুরব্বি আলহাজ্ব ফিরোজ আহমেদ, ও সঞ্চালনা করেন, ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি আব্দুল বারিক, পথসভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম ভূঁইয়া,ঐতিহ্যবাহী তামাই গ্রামের বিশিষ্ট সমাজসেব আলহাজ্ব ফজলার রহমান তালুকদার, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ রতন খাঁ,বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আলহাজ্ব নজরুল ইসলাম , আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ আকন্দ প্রমুখ।
এছাড়া উপজেলা, পৌর,ইউনিয়ন,ওয়ার্ড আওয়ামী লীগ, দলীয় নির্বাচিত প্রতিনিধি ও সহযোগি সংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park