1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ  নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার-২ ‎ ‎ বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন উল্লাপাড়ায় স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের উদাহরণ, সিরাজগঞ্জে এএসআই নিয়োগ কার্যক্রমে কঠোর নজরদারি

বেলকুচিতে বিস্ফোরণে মৃত্যুর ঘটনায়, অবশেষে শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৯ বার পঠিত

জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে কুষ্টিয়ার ফজলু শেখ (৪৫) নিহতের ঘটনায় অবশেষে শ্রমিক লীগ নেতা মোতালেব সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বেলকুচি থানার ওসি আনিছুর রহমান সাংবাদিকদের জানান, সোমবার (২৫ ডিসেম্বর) রাতে নিহত ফজলু শেখের ভাই, ছেলে ও মেয়ের স্বামী থানায় এসেছিলেন। বোমা বিস্ফোরণ ও ফজলু শেখ নিহতের ঘটনায় তাঁর ছোট ভাই বিপুল রহমান বাদী হয়ে মামলা করেছেন। মামলায় মোতালেব সরকারের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরো ৩/৪জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বেলকুচি উপজেলার সুবর্ণসাড়া গ্রামে গত ১৯ ডিসেম্বর শ্রমিক লীগ নেতা মোতালেব সরকারের বাড়িতে বোমা বানানোর সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আহত কুষ্টিয়া সদর উপজেলার মিল্কপাড়ার তোফাজ্জল শেখের ছেলে ফজলু শেখ (৪৫) চিকিৎসাধীন অবস্থায় গত ২১ ডিসেম্বর ঢাকা মেডিক্যাল হাসপাতালে মারা যান। এ ঘটনায় এনায়েতপুর থানার সৌদিয়া চাঁদপুর গ্রামের তাছের আলীর ছেলে জিন্নাহ আলী (৪৫) নামে একজন আহত হয়েছে বলে শোনা গেলেও এখনও তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।

গত ১৯ ডিসেম্বর দুপুরে সুবর্ণসাড়া গ্রামের সরকার বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় বাড়ির মালিক শ্রমিক লীগ নেতা মোতালেব হোসেন সরকার দাবি করেন, রাইস কুকার বিস্ফোরণে শব্দ হয়েছে। থানা পুলিশও ওই সময় দাবি করেছিল ওই বাড়িতে গিয়ে তারা কোনো বোমার আলামত পাননি। কিন্তু বিস্ফোরণে আহত ফজলু ঢাকায় হাসপাতালে মৃত্যু হলে শনিবার (২৩ ডিসেম্বর) ঘটনার রহস্য বেড়িয়ে আসে।

ঘটনাস্থল পরিদর্শনের পর সিআইডি দলের নেতৃত্ব দেওয়া পরিদর্শক মোহাইমিনুল সরকার জানান, ঘটনার পর সিরাজগঞ্জ সিআইডির দুটি দল ঘটনাস্থল পরিদর্শন করে কিছু আলামত সংগ্রহ করেছে। ঘটনার পরপরই এর অধিকাংশ আলামত নষ্ট করে ফেলা হয়েছে। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত টাইলস বাড়ির পাশের খালে ফেলে দেওয়া হয়েছে। মেঝেতে নতুন টাইলস বসানো হয়েছে। দেয়ালে রং করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park