1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

সিরাজগঞ্জে তাঁতিদের মধ্যে বিনা শুল্কে সুতা ও কেমিক্যাল বিতরণ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩৫ বার পঠিত

জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জে প্রাথমিক পাঁচটি তাঁতী সমিতির ১৫৮ জন তাঁতীদের মাঝে বিনা শুল্কে তাঁত বোর্ডের ১০ কোটি টাকার সুতা ও কেমিক্যাল বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া কাটাওয়াপদা এলাকায় এ সূতা ও কেমিক্যাল বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মাহমুদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ তাঁত বোর্ড এর যুগ্নসচিব (এসএন্ডএম) দেবাশীষ নাগ ।

এ সময় প্রধান অতিথি বলেন, তাঁত শিল্পের সাথে জড়িত যারা তারা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে তাই ক্ষতিগ্রস্থ তাঁতীদের টিকিয়ে রাখতে বছরজুড়ে পর্যায়ক্রমে সুতা ও কেমিক্যাল বিতরণ করে আসছে বাংলাদেশ তাঁত বোর্ড। তাঁতীদের যে সকল সমস্যা আছে সেগুলো তাঁত বোর্ডকে অবগত করবেন। আমরা সেগুলো আলোচনা করে নিরসন করার চেষ্টা করব।

অনুষ্ঠানে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াহরিপুর ৩ নম্বর ওয়ার্ড, সয়দাবাদ ইউনিয়নের ২ ,৮ নং ওয়ার্ড, বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ও দূর্গানগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের প্রাথমিক সমিতির মোট ১৫৮ জনকে মোট ১০কোটি ৩৬ লক্ষ টাকার ক্যেমিক্যাল, রং ও সুতা বিতরন করা হয়।

এদিকে বিনা শুল্কে তাঁত বোর্ডের সুতা ও কেমিক্যাল পেয়ে উচ্ছ্বসিত তাঁতী রফিকুল ইসলাম ও আরিফ হোসেন বলেন, সরকার তাঁতীদের দিকে এভাবে সু-নজর দিলে সিরাজগঞ্জে তাঁত শিল্প আবার প্রাণ ফিরে আসবে ও তাঁত শিল্প আরো সামনের দিকে এগিয়ে যাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলার নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া, তাঁত বোর্ডের লেয়াজু অফিসার তন্বী খাতুন, সহকারী কমিশনার রাসেল আহমেদ, জাতীয় তাঁতি বোডের সভাপতি মনোয়ার হোসেন ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ হেলাল আহমেদসহ জেলার বিভিন্ন তাঁত সমিতির সদস্যরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park